অলিম্পিকের প্রথম স্বর্ণ জিতলেন চীনের ইয়াং কিয়ান

news-image

স্পোর্টস ডেস্ক : শুক্রবার উদ্বোধনের পর আজ থেকে শুরু হয়ে গেল টোকিও অলিম্পিকের মেডেল রাউন্ড। যেখানে প্রথম স্বর্ণ নিয়ে গেলেন আসরের অন্যতম ফেবারিট দেশ চীনের ইয়াং কিয়ান।

শনিবার সকালে আসাকা শ্যুটিং রেঞ্জে নারীদের ১০ মিটার এয়ার রাইফেলে স্বর্ণপদক জিতেছেন ইয়াং কিয়ান।

২৫১.৮ পয়েন্ট স্কোর করে আসরের প্রথম স্বর্ণটি জিতেছেন কিয়ান। যা কি না অলিম্পিক ইতিহাসে নারীদের দশ মিটার এয়ার রাইফেলে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড।

এই ইভেন্টে দ্বিতীয় হয়ে রৌপ্যপদক জিতেছেন রাশিয়ার আনাস্তাসিয়া গালাশিনা। কিয়ানের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে গালাশিনার। তিনি পেয়েছেন ২৫১.১ পয়েন্ট।

২৩০.৬ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জপদক পেয়েছেন সুইজারল্যান্ডের নিনা ক্রিশ্চেন।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী