অর্থমন্ত্রীর জন্য ভোট চাওয়া ওসি ফারুককে প্রত্যাহার

news-image

কুমিল্লা প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের জন্য ভোট প্রার্থনাকারী নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে। তার কর্মস্থলে বদলি করা হয়েছে কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি দেবাশীষ চৌধুরীকে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) কুমিল্লা পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান সই করা এক অফিস আদেশে ওসি ফারুক হোসেনকে থানা থেকে প্রত্যাহার করা হয়।

এর আগে মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে নাঙ্গলকোট উপজেলার মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে নাঙ্গলকোট উপজেলা প্রশাসন। ওই সভায় ওসি ফারুক হোসেন তার বক্তব্যে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের জন্য ভোট চান। বক্তব্য শেষের কিছুক্ষণ পরই ভোট চেয়ে দেওয়া বক্তব্যের ২৯ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ওই ভিডিওতে ওসি ফারুককে বলতে শোনা যায়, ‘নাঙ্গলকোট উপজেলার মানুষ গণহারে, গণমানুষের মতো করে উনাকে (আ হ ম মুস্তফা কামাল) আবার নির্বাচিত করবেন। এটা আমার মনের দিক থেকে আপনাদের প্রতি মিনতি। আসলে মাননীয় অর্থমন্ত্রী নাঙ্গলকোটে এতো বেশি উন্নয়ন করেছেন…আমি যদি পূর্বের ইতিহাস শুনি, নাঙ্গলকোটে অনেক জায়গায় রাস্তাঘাটও ছিল না, বিদ্যুৎ ছিল না। উনি যখন এলেন, আপনাদের মন জয় করলেন এবং আপনাদের উন্নয়নের শিখরেও পৌঁছে দিলেন। উনি সব উন্নয়ন আপনাদের জন্যই করেছেন।’

উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন কালু, নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহবুব, উপজেলা কৃষি কর্মকর্তা নজরুলসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা।

এ বিষয়ে জানতে শুক্রবার (১৮ আগস্ট) এসপি আব্দুল মান্নানকে একাধিকবার ফোন করে ও খুদেবার্তা পাঠিয়েও কোনো মন্তব্য পাওয়া যায়নি। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই, নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান