অমানবিক: মরছে মানুষ, ব্যস্ত তারা সেলফিতে!

news-image

অনলাইন ডেস্ক: একটি স্কুল বাসের সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষ। এই ঘটনায় মারাত্মক আহত তিনজন বাইক আরোহী পড়ে আছে রাস্তায়। যন্ত্রণায় কাঁতরাচ্ছে তারা। অথচ তাদেরকে হাসাপাতালে নিয়ে যায়নি পথচারীরা। উল্টো রাস্তায় পড়ে থাকা আহতদের সাথে সেলফি আর ভিডিও তুলতে ব্যস্ত ছিল তারা। এমন অমানবিক ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থান রাজ্যে।

জানা গেছে, ঘটনাস্থলে পুলিশ এসে হাসপাতালে নিতে নিতে তিনজনেরই মৃত্যু হয়। দুর্ঘটনার আধা ঘণ্টা পর্যন্ত কেউই সাহায্যে এগিয়ে আসেনি যতক্ষণ না পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

একটি ধারণকৃত ভিডিওতে দেখা গেছে, আহত দুজন লোক বেঁচে আছে। কিন্তু কেউ সাহায্য করেনি।

এদিকে পুলিশ জানিয়েছে, ওই দুর্ঘটনায় আহত লোকদের সাথে সাথে চিকিৎসা দিলে হয়তো বেঁচে যেত তারা। আহতদের সাহায্য এগিয়ে না এসে সেলফি ও ভিডিও ধারণ করা মানবতাহীন কাজ। সূত্র: পিটিআই

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত