অভিনেত্রী শখকে বয়কটের দাবিতে সংবাদ সম্মেলন

Shokh-120160612111313বিনোদন প্রতিবেদক : মডেল অভিনেত্রী আনিকা কবির শখের বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ এনে তাকে বয়কটের আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন নাট্যনির্মাতা তপু খান। আজ রোববার (১২ জুন) দুপুর আড়াইটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিরর সাগর-রুনি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সেখানে উপস্থিত ছিলেন নাট্য নির্মাতা সেতু আরিফ, সাজ্জাদ সুমনসহ বেশ কয়েকজন।

এ সময় নির্মাতা তপু খান অভিযোগ করেন, শখের দায়িত্বহীন আচরণে তিনি হতাশ। শিডিউল দিয়েও তিনি শুটিংয়ের সেটে আসেননি। তাই আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছেন পরিচালক।

সংবাদ সম্মেলনে নির্মাতা তপু খান বলেন, ‘আমি প্রায় এক মাস আগে অভিনেত্রী শখের তারিখ নিয়েছি এবং শুটিংয়ের ১০ দিন আগেই তাকে স্ক্রিপ্ট পৌঁছে দিয়েছি। কিন্তু শুটিংয়ের আগেরদিন রাত পৌনে ১১টায় নানা অজুহাতে আমাকে শুটিং প্যাক-আপ করতে বাধ্য করেন শখ। এটি কোনোভাবেই একজন পেশাদার শিল্পীর আচরণ হতে পারে না। তিনি আমাকে ফাঁসিয়ে একজন সিজনাল পরিচালকের কাজ করেছেন।’

নির্মাতা ক্ষোভ ঝেড়ে আরো বলেন, ‘আমরা দেশের নামি দামি তারকাদের নিয়ে কাজ করেছি। দেখেছি তারা কাজের প্রতি কতোটা সিরিয়াস ও মনোযোগী। কিন্তু আজকালের তারকাদের অধিকাংশই দায়িত্বহীন আচরণে দুষ্ট। শখের এই অন্যায় আচরণে আমি ও নির্মাণ প্রতিষ্ঠান এস টু এস প্রোডাকশন লিমিটেড, প্রযোজনা প্রতিষ্ঠান ঈগল এন্টারটেইনমেন্ট এবং মোশন রক এখন এই নাটক নির্মাণ নিয়ে অনিশ্চয়তায় পড়েছি। এছাড়া নির্ধারিত সময়ে শুটিং করতে না পারায় আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছি। এই দায় কে নেবে?’

shokh

এদিকে নির্মাতা তপু খান বলেন, ‘শখের এমন আচরণে আমার অনেক ক্ষতি হয়েছে। তবে সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে সম্পর্ক আর বিশ্বাসের। তার মতো একজন তারকা এমন কথার বরখেলাপি করলে নতুনরা কী করবে?’

জানা গেছে, যে নাটকটির শিডিউল ফাঁসিয়েছেন শখ সেটির নাম ছিল ‘কট বিহাইন্ড’। নাটকে তার সহশিল্পী ছিলেন জনপ্রিয় চিত্র অভিনেতা রিয়াজ।

এ বিষয়ে জানতে রোববার দুপুর থেকে শখের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো জবাব না দিয়ে শুটিংয়ের অজুহাত দেখিয়ে ফোন রেখে দেন।

এই ঘটনার পর থেকে শখকে নিয়ে সমালোচনার ঝড় বইছে মিডিয়াপাড়ায়। সংশ্লিষ্টরা অনেকেই শখের এমন আচরণের জন্য জবাবদিহিতা দাবি করেছেন। অনেক নির্মাতা মনে করেন, জবাবদিহিতা নেই বলেই শিল্পীরা শিডিউল ফাঁসানোর সাহস করেন। শিগগিরই এর বিরুদ্ধে সবার সম্মিলিত পদক্ষেপ নেয়া প্রয়োজন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত