অবশেষে শাকিব খানের অভিনন্দন

news-image

বিনোদন প্রতিবেদক : বিএফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় গত ২৮ জানুয়ারি। যার ফল প্রকাশ হয় পরদিন। ফলাফলে সভাপতি হিসেবে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক হিসেবে জয়ী হন জায়েদ খান। প্রায় ১০ দিন হতে চললেও বিষয়টি নিয়ে খুব একটা সাড়া দেননি ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান।

তবে আপিল বোর্ডের হস্তক্ষেপে নতুন সাধারণ সম্পাদক নিপুণ হওয়ার পর কথা বললেন শাকিব খান। একেবারে ছবিসহ অভিনন্দন জানালেন সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণকে।

এক ফেসবুক বার্তায় এই চিত্রনায়ক লিখেছেন, ‘অভিনন্দন, চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিতদের। আশা করি, নতুন সভাপতি-সাধারণ সম্পাদকসহ বাকি সবাই মিলে শিল্পী ও চলচ্চিত্র শিল্পের স্বার্থে সঠিকভাবে কাজ করবেন।’

এদিকে, আজ সোমবার চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী করে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থাগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এক সপ্তাহের মধ্যে মামলার বিবাদীদের এর জবাব দিতে বলা হয়েছে।

এদিন দুপুরে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ আবেদন শুনানির পর রুলসহ এই আদেশ দেন। আদালতে জায়েদ খানের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম ও আইনজীবী নাহিদ সুলতানা জুথি।

এর আগে সকালে সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদের প্রার্থিতা বাতিল সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আপিল করেছেন জায়েদ খান।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফলে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছিলেন জায়েদ খান। কিন্তু গত ৫ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে আপিল বোর্ড জায়েদের প্রার্থিতা বাতিল করে।

গত শনিবার প্রতিদ্বন্দ্বী প্রার্থী চিত্রনায়িকা নিপুণের অভিযোগ আমলে নিয়ে নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান জায়েদের প্রার্থিতা বাতিল করেন এবং নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করেন। এরপর আপিল বোর্ডের সিদ্ধান্তে গতকাল রোববার ইলিয়াস কাঞ্চন ও নিপুণসহ শিল্পী সমিতির নবনির্বাচিত সদস্যরা শপথ নেন।

সমিতির সদ্য বিদায়ী সভাপতি মিশা সওদাগর অনুষ্ঠানে উপস্থিত থেকে শপথবাক্য পাঠ করান নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চনকে। এদিন নাদির খান ছাড়া জায়েদ প্যানেলের আর অন্যরা কেউই উপস্থিত ছিলেন না সেখানে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত