অবশেষে প্রিয়াঙ্কারও বয়ফ্রেন্ডের খোঁজ !

528552বিনোদন ডেস্ক : পছন্দের কেউ আছে কিনা বা কারো সঙ্গে সম্পর্ক করছেন কিনা এ নিয়ে কখনোই কথা বলেননি বলিউড কাম হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। অতীতে কয়েকবার ‘পছন্দের একজন’ আছে বলে ইঙ্গিত দিলেও এ ব্যাপারে বিস্তারিত কিছুই জানাননি। সম্প্রতি ফিল্মফেয়ার’র সঙ্গে এক সাক্ষাৎকারেও প্রিয়াঙ্কা এমনই ইঙ্গিত দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি সিরিজ ‘কানটিকো’তে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। সিরিজের সহ-অভিনেতাদের মধ্যে কারো মনোযোগ আকর্ষণ করেছেন কিনা বা কারো সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করছেন কিনা এ ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল প্রিয়াঙ্কার কাছে। এমন প্রশ্নের উত্তরে অবশ্য নেতিবাচক জবাব-ই আসে প্রিয়াঙ্কার কাছ থেকে। ‘কানটিকো’র সব সহ-অভিনেতারাই ইতোমধ্যে বিবাহিত বা অন্যদের সঙ্গে সিরিয়াস সম্পর্কে জড়িত বলে জানান প্রিয়াঙ্কা।

প্রশ্নকর্তা অবশ্য এখানেই থেমে থাকেননি। এরপর কারো সঙ্গে সম্পর্ক আছে কিনা তা জানতে প্রিয়াঙ্কাকে ফের প্রশ্ন করা হয়। এর উত্তরে তিনি যা বললেন তাতে প্রিয়াঙ্কার ভক্ত বা সম্ভাব্য প্রেমিকদের হতাশ হওয়ার কিছু নেই। কারো কাছ থেকে বাগদানের অাংটি পেলেই কেবল এ ব্যাপারে তিনি পুরো বিশ্বকে জানাবেন বলে জানান। তার আগে নয

প্রিয়াঙ্কার ভাষায়, ‘যখন আমাদের আঙ্গুলে প্রকৃতপক্ষে কারো দেয়া কোনো আংটি থাকবে তখনই আমি এ ব্যাপারে বিশ্বকে জানাবো। এর আগ পর্যন্ত কেউ আমাকে দাবি করতে পারবে না।’

প্রিয়াঙ্কার সম্পর্ক সম্পর্কে জানতে সময়ের অপেক্ষায় থাকা ছাড়া আর কিইবা করার আছে! খবর টাইমস নিউজ নেটওয়ার্কের

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত