অবশেষে নাসিরনগরে যুবতীর হত্যা মামলার আসামী গ্রেফতার

news-image

নাসিরনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের মহিষবেড় রাস্তার পাশ থেকে পাওয়া মুনিরা আক্তার মনিকা(১৭) হত্যা অজ্ঞাত মামলার সন্দেহ ভাজন আসামি মেহেদী হাসান (২৮) কে গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) মৃণাল কান্তি চৌধুরী জানান,গতকাল শনিবার দুপুরে মণিকা নিহতের অজ্ঞাত মালায় সন্দেহ ভাজন আসামী মেহেদী হাসান কে আমরা গোপন সংবাদের ভিওিতে গ্রেফতার করেছি। তার বাবার নাম ইমাম খান। সে নিহত যুবতীর বাড়ী পার্শ্ববর্তী সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা।ধৃত আসামীকে জেলা বিজ্ঞ আদালতে পাঠিয়েছি। মামলার তদন্তের স্বার্থে পাচঁ দিনের রিমান্ড আবেদন করা হবে।
উল্লেখ্য ১৩মে নাসিরনগর থানা পুলিশের একদল সদস্য  আসামী ধরতে মহিষবেড় গ্রামে যায়।ফেরার পথে রাত অনুমানিক সাড়ে এগার ঘটিকার সময় রাস্তায় পরিত্যক্ত অবস্থায় যুবতীর মৃত দেহ দেখতে পেয়ে সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরদিন ১৪ মে তার বাবা আব্দুর রহিম নিহতের লাশ সনাক্ত করে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান