অনিয়মের কথা স্বীকার বোর্ড সভাপতির

news-image

ক্রীড়া ডেস্ক : সংশ্লিষ্ট অনেকে আগেই স্বীকার করেছেন। কাল বিসিবি সভাপতি নাজমুল হাসানও মানলেন অ্যাক্রেডিটেশন কার্ড নিয়ে অনিয়মের কথা। সঙ্গে প্রতিশ্রুতি দিলেন, ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরের’ মাধ্যমে যত দ্রুত সম্ভব এই অনিয়ম দূর করার ব্যবস্থা নেবেন।
কাল বিসিবি কার্যালয়ে অ্যাক্রেডিটেশন কার্ডসংক্রান্ত এক প্রশ্নের জবাবে নাজমুল হাসান বলেছেন, ‘কে কার্ড পাবে কে পাবে না, পেতে হলে কী নিয়ম, সেসব ব্যাপারে একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) থাকা দরকার। এগুলো যেহেতু লিখিত নেই, অনেকে এটা অপব্যবহার করে বা ভুলভাবে ব্যবহার করে। প্রতিটি জিনিসের একটা এসওপি করে ফেললে কোথাও কোনো সমস্যা থাকত না। আমরা অবশ্যই ব্যাপারটা খতিয়ে দেখব।’
বিসিবি যে বিভিন্ন সংস্থাকে নির্দিষ্ট পরিমাণ সৌজন্য টিকিট দেয়, সেটাও স্বীকার করেছেন সভাপতি। তবে তাঁর দাবি, ‘আগে যা সৌজন্য টিকিট দেওয়া হতো, এখন তার ৫০ শতাংশও দেওয়া হয় না। আগে সব সংসদ সদস্যকে টিকিট দেওয়া হতো। এখন শুধু যাঁরা চান, তাঁদেরই দেওয়া হয়। নির্দিষ্ট কয়েকটা মন্ত্রণালয়ে পাঠানো হয়। ঢালাওভাবে কোথাও পাঠানো হয় না।’
স্বচ্ছতা আনার জন্য ভবিষ্যতে অনলাইনের মাধ্যমে টিকিট বিক্রির কথা ভাবা হচ্ছে বলেও জানালেন বোর্ড সভাপতি, ‘টিভিতে দেখলাম টিকিট কেনার জন্য মানুষ লাইন ধরেছে, সেখানে পুলিশ লাঠিপেটা করছে। দেখে আমার খুবই খারাপ লেগেছে। রোজার মধ্যে কষ্ট করে লাইনে দাঁড়িয়েছে টিকিট কেনার জন্য, তার মধ্যে আবার লাঠিচার্জ! শিগগিরই আমরা অনলাইনের মাধ্যমে টিকিট বিক্রিতে চলে যাব বলে চিন্তা করছি।’

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান