অনিশ্চয়তায় পড়ে গেল ইংল্যান্ডের বাংলাদেশ সফর

ECB.jpg11স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশে পা রাখার কথা প্রায় তিন মাস পর। কিন্তু পরশু ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় নৃশংস ও ঘৃণ্য সন্ত্রাসী হামলার পর সেই সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

গত শুক্রবার রাতে হলি আর্টিজান রেস্তোরাঁয় কয়েকজন বন্দুকধারী ঢুকে দেশি ও বিদেশি নাগরিকদের জিম্মি করে। ১২ ঘণ্টার এই লোমহর্ষক ঘটনায় ২০ দেশি-বিদেশি নাগরিক, ছয় সন্ত্রাসী, দুই পুলিশ কর্মকর্তাসহ ২৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় উদ্বিগ্ন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডও (ইসিবি)। নিরাপত্তাজনিত কারণে ইংল্যান্ড দল সেপ্টেম্বরে বাংলাদেশ সফর বাতিল কিংবা স্থগিত করবে কি না, এরই মধ্যে উঠে গেছে প্রশ্ন। ইসিবির এক মুখপাত্র এএফপিকে বলেছেন, ‘ইসিবির কাছে খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের যেকোনো দলের বিদেশ সফরের ক্ষেত্রেই এটি প্রযোজ্য।’

ওই মুখপাত্রই জানিয়েছেন, আগামী সপ্তাহ ও মাসগুলোয় নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে ইসিবি। সফরের আগে একটি নিরাপত্তাব্যবস্থার ব্যাপারে খুঁটিনাটি জানতে পাঠাবে পরিদর্শক দলও। সবকিছু শেষে যদি কঠিন কোনো সিদ্ধান্ত নিতে হয়, সেটিও নেওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন ইসিবির মুখপাত্র, ‘আগামী সপ্তাহ ও মাসগুলোয় আমরা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করব। ইংল্যান্ড দলের জন্য নিরাপত্তাব্যবস্থা খুঁটিয়ে দেখতে সফর-পূর্ব পরিদর্শনটা হবে খুব নিবিড়। এরপর সবকিছু নিরাপদ ও যথাযথ মনে না হলে আমরা সেই অনুযায়ীই সিদ্ধান্ত নেব।’

এ জাতীয় আরও খবর

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বে ২৫ কোটির বেশি মানুষ জানেন না তাঁদের ডায়াবেটিস আছে

বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী

আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক

হত্যার মামলায় জেল, সাত বছর পর জীবিত মিলল সেই নারী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা: বিজিএমইএ