বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিনোদন চাই? খুঁজে দেবে ফেসবুক

news-image

হিমা আক্তার : আপনি যদি ফেসবুককে জানিয়ে রাখেন যে আপনি কোথায় থাকেন, আপনার কি পছন্দ, কিংবা আপনি কি করতে আগ্রহী তবে ফেসবুক আপনার বিনোদনের চাহিদা পূরণে সহযোগিতা করবে। সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের নতুন ফিচারে আপনি এ সুবিধা পাবেন।

আইওএস ব্যবহারকারীদের জন্য ফেসবুকে এই নতুন ইভেন্ট ব্রাউজিং ফিচার। যা ব্যববহারকারীকে তাদের পছন্দ অনুযায়ী ইভেন্টের নির্দেশনা করবে। প্রযুক্তি সাইট টেক ক্রাঞ্চ'র প্রতিবেদন অনুযায়ী আইওএস ব্যবহারকারীরা এখন নির্দিষ্টভাবে সময়ের নির্দেশনা দিতে পারবে। যেমন উইকএন্ড, পরবর্তী সপ্তাহ, মাসের কোনো একটা দিন ইত্যাদি। ফেসবুকও আপনার নির্দেশনা অনুযায়ী আপনার বর্তমান লোকেশনের আশপাশে আপনার পছন্দের ইভেন্টের খোঁজ খবর রাখবে এবং আপনাকে নির্দেশনা দিবে।

'সাজেস্ট ফর ইউ' সেকশনে আপনি তা দেখতে পাবেন। 'সাজেস্ট ফর ইউ'  সেকশনের নিচে আপনি ক্যাটাগরি অনুযায়ী সাজেশন লিস্ট যেমন মিউজিক, আপনার প্রিয় খাবার এবং পানীয়, নাইটলাইফ, খেলা এবং ব্যায়ামাগার, চারু ও কারুকলা, সিনেমা, ফটোগ্রাফিক ইভেন্ট ইত্যাদি বহু বিষয় যা আপনার ফেসবুক প্রোফাইলের ইন্টারেস্ট তালিকায় দিয়ে রেখেছেন। সবগুলো না চাইলে 'সাজেস্ট ফর ইউ' সেকশনে গিয়ে আপনার পছন্দের নির্দিষ্ট বিষয়গুলো সম্পর্কে সাজেশন দেওয়ার জন্য ফেসবুককে নির্দেশনা দিয়ে রাখতে পারবেন।

আপনি একটা সাজেশনে ক্লিক করলে সেই ইভেন্টের বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। পিসি এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের দুঃখের কিছু নেই, কারণ  আপনাদের কাছেও দ্রুত আসছে এই সুবিধা।

এ জাতীয় আরও খবর

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরকার ও বিএনপিতে রদবদলের আলোচনা

গ্যাস সংকটে দুর্ভোগে রাজধানীবাসী, চুলা ও সিএনজি দুই-ই বিপাকে