দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে বিক্রির পর সেখান থেকে পালিয়ে বাঁচলেন ১৬ বছরের এক কিশোরী। এ সময় তাকে দিয়ে জোরপূর্বক দেহব্যবসা করানোর অভিযোগে কোহিনূর নামে যৌনপল্লির এক বাড়িওয়ালি নারীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত নয়টার দিকে স্থানীয় লোকজনের সহায়তায় দৌলতদিয়া কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন দেলোয়ারের দোকান থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ওই কিশোরীকে ঢাকার সাভার এলাকা থেকে পার্লারে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে দৌলতদিয়া যৌনপল্লিতে নিয়ে আসে এক দালাল। পরে তাকে কোহিনূর নামের এক বাড়িওয়ালির কাছে বিক্রি করে দেয়। এখানে আসার পর তার কাছ থেকে স্বর্নের কানের দুল খুলে রাখে বাড়িওয়ালি কোহিনূর বেগম। এসময় সে বুঝতে পারে তাকে যৌনপল্লীতে বিক্রি করে দেওয়া হয়েছে।

যৌনপেশার হাত থেকে রক্ষা পেতে সেখান থেকে গতকাল রাতে দৌড়ে পালাতে চেষ্টা করে সে। এ সময় মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে কোহিনূরসহ কয়েকজন তাকে ধাওয়া করেন। একপর্যায়ে কিশোরী দৌড়ে দৌলতদিয়া কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন এলাকায় দেলোয়ারের দোকানে গিয়ে আশ্রয় নেয়। তখন স্থানীয় লোকজনের সহায়তায় তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে বাড়িওয়ালি কোহিনূর বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, ‘কিশোরীর পরিবার থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। নারী ও শিশু পাচার আইনে মামলার কোহিনূর বেগমকে আজ রাজবাড়ী আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

অভিযানে পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

মদের বোতলে পানি পান, ইসলামে কী বিধান?

চুল ও ত্বকের যত্নে আলোচনায় এক্সোসোম থেরাপি

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

মানহানির মামলা করলেন তানজিন তিশা

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে