মানহানির মামলা করলেন তানজিন তিশা

news-image

অভিনেত্রী তানজিন তিশা এবার সানায়্যা আনাম ওয়াফিকাহ ও ফাতেমা তুজ জোহরা নামে দুইজনের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন। গত ৪ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলাটি করা হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর আইনজীবী মো. জসীমউদ্দীন।

তিনি জানান, গত ৪ নভেম্বর আদালতে এই মানহানির মামলাটি দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে ন্যস্ত রয়েছে।

এদিকে মামলার বিষয়ে জানতে অভিনেত্রী তানজিন তিশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি।

বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে উল্লেখ করে তিনি জানান, এ প্রসঙ্গে যা বলার তা তার আইনজীবীই বলবেন।

জানা গেছে, মামলায় সানায়্যা আনাম ওয়াফিকাহকে এক নম্বর আসামি করা হয়েছে। দ্বিতীয় আসামি ইনফ্লুয়েন্সার ফাতেমা তুজ জোহরা।

অভিযোগ, একটি ভিডিওতে তানজিন তিশাকে নিয়ে মানহানিকর মন্তব্য ও মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন ফাতেমা। এর পরিপ্রেক্ষিতেই তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন তিশা।

এ জাতীয় আরও খবর

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে

ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

অভিনেতা সোহেল খান আর নেই

মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা