অভিযানে পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর

news-image

নিজস্ব প্রতিবেদক : অভিযানের নামে কথিত ‘কিলিং মিশনে’ যাওয়ার সময় পছন্দের কয়েকজন সাংবাদিককে সঙ্গে নিতেন র‌্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসান। এসব সাংবাদিককে অভিযানে যুক্ত করার ব্যবস্থা করতেন র‌্যাবের তৎকালীন আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মোহাম্মদ সোহায়েল। এমন তথ্য সাক্ষীদের জবানবন্দিতে উঠে এসেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালে দেওয়া বিভিন্ন সাক্ষীর বক্তব্যে জিয়াউল আহসানের সঙ্গে কমান্ডার সোহায়েলের সংশ্লিষ্টতার বিষয়টি উঠে এসেছে। অভিযানের সময় নির্দিষ্ট কয়েকজন সাংবাদিককে ঘটনাস্থলে নেওয়া হতো বলেও সাক্ষীরা জানিয়েছেন।
সাক্ষীদের বক্তব্য অনুযায়ী, বরিশাল ও সুন্দরবন অঞ্চলে বিভিন্ন অভিযানে সাংবাদিকদের বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে আলাদা ট্রলারে নেওয়া হতো। অভিযান শেষে জিয়াউল আহসান ও সোহায়েল তাদের ঘটনাস্থল ঘুরিয়ে দেখাতেন।
সাবেক র‌্যাব কর্মকর্তা মেজর (অব.) সাব্বির রহমান ওসমানী ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে এসব তথ্য তুলে ধরেন। তার দাবি, অভিযানের পর সাংবাদিকদের সামনে যে বিবরণ উপস্থাপন করা হতো, সংবাদমাধ্যমেও অনেক ক্ষেত্রে সেটিই প্রকাশিত হতো। এতে অভিযানের প্রকৃত ঘটনা আড়াল হওয়ার সুযোগ তৈরি হতো।
জবানবন্দিতে তিনি আরও অভিযোগ করেন, সুন্দরবনকেন্দ্রিক কয়েকটি অভিযানে আগে আটক ব্যক্তিদের হত্যার পর ঘটনাগুলোকে বন্দুকযুদ্ধ হিসেবে দেখানো হয়েছিল। অভিযানের আগেই র‌্যাবের গোয়েন্দা সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিতেন বলেও দাবি করেন তিনি।
২০১১ সালের নভেম্বর মাসে নিশানখালীতে পরিচালিত একটি অভিযানের উদাহরণ দিয়ে সাব্বির রহমান ওসমানী বলেন, গুলিবর্ষণের পর মরদেহ উদ্ধারের যে চিত্র দেখানো হয়েছিল, তার সঙ্গে প্রকৃত ঘটনার পার্থক্য ছিল। কয়েকটি মরদেহ আগে থেকেই ঘটনাস্থলে রাখা হয়েছিল বলে তার জবানবন্দিতে উল্লেখ করা হয়।
এসব অভিযোগের বিষয়টি বর্তমানে ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়ার অংশ।

এ জাতীয় আরও খবর

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার

মদের বোতলে পানি পান, ইসলামে কী বিধান?

চুল ও ত্বকের যত্নে আলোচনায় এক্সোসোম থেরাপি

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

মানহানির মামলা করলেন তানজিন তিশা