দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

news-image

নিজস্ব প্রতিবেদক : ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এমনকি বাংলাদেশের কোনো দূতাবাস বা কূটনৈতিক মিশনে গেলেও তাকে আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সাইবার সুরক্ষা আইন নিয়ে কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে শামা ওবায়েদ বলেন, তিনি দেশে ফিরলে গ্রেপ্তার হয়ে কারাগারে যাবেন। বাংলাদেশের যেখানেই অবস্থান করুন না কেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তিদের পাসপোর্টের বিষয়ে আইনে নির্দিষ্ট বিধান রয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে শেখ হাসিনার দেশে ফেরার জন্য বিমান চাওয়ার বিষয়টি উঠে আসার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের কোনো পরিবহন পাঠানোর বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কারও আলোচনা হয়নি। বিমান, হেলিকপ্টার কিংবা অন্য কোনো যানবাহন পাঠানোর উদ্যোগও নেওয়া হয়নি।
শামা ওবায়েদের ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে আগামী ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে যে প্রচারণা চলছে, সেটিকে তিনি রাজনৈতিক বক্তব্য ও প্রচারণা হিসেবে দেখছেন।
এদিকে জুলাই-আগস্টের হত্যাকাণ্ড, গুম এবং অন্যান্য সহিংসতার ঘটনায় জড়িত ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, এসব ঘটনায় অভিযুক্ত ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ সরকার কূটনৈতিক পর্যায়ে কাজ করছে।

এ জাতীয় আরও খবর

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

অভিযানে পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার

মদের বোতলে পানি পান, ইসলামে কী বিধান?

চুল ও ত্বকের যত্নে আলোচনায় এক্সোসোম থেরাপি

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

মানহানির মামলা করলেন তানজিন তিশা