বাংলাদেশি ছাত্রীকে যৌন হয়রানি, দিল্লিতে অধ্যাপক বরখাস্ত

news-image

ভারতের দিল্লিতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি এক ছাত্রীকে যৌন হয়রানির দায়ে অভিযুক্ত ওই বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে বরখাস্ত করা হয়েছে। তবে কারও পরিচয় এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ। বাংলাদেশি ওই ছাত্রী বরখাস্ত হওয়া অধ্যাপকের অধীনে গবেষণা করছিলেন। বেশ কিছুদিন আগে অধ্যাপকের বিরুদ্ধে তিনি যৌন হয়রানির অভিযোগ আনেন। এনিয়ে তদন্তের পর অধ্যাপক দোষী প্রমাণিত হলে তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়। দিল্লির অন্যতম একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের বহু ছেলেমেয়ে দিল্লির এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে পড়াশোনা ও গবেষণা করছেন। ভারতে যৌন নির্যাতনের ঘটনা নতুন কিছু নয়। 

সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকার ও দিল্লি সরকার উভয়ে জানিয়েছে দেশটির যেসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে যৌন হয়রানির অভিযোগ আসে তার মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ আসে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকেই। গত বছর দিল্লির ষোলটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে একশ'র বেশি যৌন হয়রানির অভিযোগ জমা পড়েছে।
তার মধ্যে পঞ্চাশের বেশি অভিযোগ এসেছে শুধু এই বিশ্ববিদ্যালয় থেকে। সেই পটভূমিতে সোমবার সন্ধ্যায় শিক্ষক বরখাস্তের ঘটনা ঘটলো। তবে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্ত করার ঘটনা বেশ বিরল।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার