,

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের বিজয় দিবস উদযাপন

news-image

প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের শিল্পীদের নিয়ে ব্যতিক্রমী আয়োজনে নিউইয়র্কে জ্যামাইকায় বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করলেন প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় সময় শুক্রবার রাতে বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউর স্টার কাবাব রেস্টুরেন্ট মিলনায়তনে ‘জ্যামাইকাবাসীর’র ব্যানারে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। এতে নাচ ও গান পরিবেশন করা হয়।
 
জনপ্রিয় সঙ্গীত শিল্পী তানভীর শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন তাহমিনা শহীদ, কামরুজ্জামান বকুল, তানভীর শাহীন, শামীম সিদ্দিকী, চন্দ্রা রায়, চন্দন চৌধুরী, কান্তা আলমগীর, নাফিসা সৈয়দা, আনিসা সৈয়দা, ফারহানা চৌধুরী, ডা. পারভেজ, শম্পা জামান, মাহবুবা সোমা, সুস্মিমা জামান প্রমুখ। অনুষ্ঠানে নতুন প্রজন্মের শিল্পী নাফিসা ও আনিসার দেশাত্মবোধক গানের সমন্বয়ে নৃত্য পরিবেশনা ছিল বেশ উপভোগ্য। প্রবাসে বেড়ে উঠলেও তাদের কণ্ঠে মুক্তিযুদ্ধ ও দেশের গান ভিন্ন এক আবহ তৈরি করে।
 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের আয়োজক জ্যামাইকা বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সোসাইটির সাবেক সাংস্কৃতিক সম্পাদক বাহালুল সৈয়দ উজ্জল। শুভেচ্ছা বক্তব্য দেন অনুষ্ঠানের গ্র্যান্ড স্পন্সর রিয়েল এস্টেট ইনভেস্টর আনোয়ার হোসেন। এর আগে অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।   

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে