বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিজাইনিংয়ে ব্রিটেনসেরা’র অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশের আয়েশা

news-image

গ্রাফিক্স ডিজাইনিংয়ে অনন্য অবদানের স্বীকৃতিস্বরুপ লন্ডনে অনুষ্ঠিত এবারের  ব্রিটিশ ডিএমএ ব্রেক থ্রু অ্যাওয়ার্ড জিতলেন এডিনবরা কলেজের বাংলাদেশী বংশোদ্ভূত শিক্ষার্থী আয়েশা ইসলাম। মর্যাদাপূর্ণ এই প্রতিযোগীতার ব্রেক থ্রু ক্যাটাগরীতে সারা ব্রিটেন থেকে চুড়ান্ত মনোনয়ন পান বার্কিংহামশায়ার ইউনিভার্সিটির দুটি দল ও এডিনবরা কলেজ থেকে এককভাবে আয়েশা ইসলাম। আর চুড়ান্ত রায়ে সব প্রতিযোগীদের পেছনে ফেলে জয়ী হন আয়শা।IMG_3955-400x533

আয়েশা এডিনবরা কলেজে গ্রাফিক্স ডিজাইনিংয়ে অধ্যয়নরত রয়েছেন। এই প্রতিবেদকের সাথে আলাপকালে আয়েশা বলেন,এ অর্জনে তিনি আনন্দিত, উচ্ছসিতও। ভবিষ্যতে কর্মজীবনে তিনি গতানুগতিকতার বাইরে কিছু করতে চান। ডিজাইনার ও শিল্পী আয়েশার নানা শিল্পকর্ম ইতোমধ্যেই ব্রিটেনের মূলধারার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আয়েশার এ অর্জন অন্যরকম সাফল্য এনে নিয়েছে এডিনবরা কলেজকেও।

মা বাবার প্রথম সন্তানের এমন সাফল্যে খুশি আয়েশার বাবা সিলেটের দক্ষিনসুরমা উপজেলার লাউয়াইয়ের আদি বাসিন্দা ফয়েজুল ইসলাম আর মা জোসনারা ইসলামও।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে