দেশে বসেই এখন সৌদি আরবের রি-এন্ট্রি ভিসা নবায়ন

news-image

সৌদি আরবে ফিরতে প্রত্যাশী অভিবাসী কর্মীরা এখন তাদের মেয়াদোত্তির্ন রিএন্ট্রি ভিসা নিজ দেশে বসেই নবায়ন করতে পারবেন। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইস্যু করা এক নির্দেশনায় বিষয়টি জানানো হয়েছে। এ খবর দিয়েছে আরব নিউজ। মন্ত্রণালয় থেকে বলা হয়,‘ সৌদি আরবের সরকারী ও বেসরকারী উভয় খাতের সকল কর্মী ও তাদের পরিবারের সদস্যদের (স্ত্রী ও সন্তান) জন্য রি-এন্ট্রি ভিসা সৌদি দূতাবাসগুলোর কনস্যুলার বিভাগ থেকে নবায়ন করা যাবে’।
কর্মীরা যদি সৌদি আরব থেকে ফিরে নিজ দেশে ৭ মাসের বেশি সময় অতিবাহিত না করে থাকেন তাহলে তারা ভিসা নবায়নের যোগ্য বলে বিবেচিত হবেন। অভিবাসী কর্মীদের পরিবারের সদস্যদের জন্য সময় অতিবাহিত করার সময় সর্বোচ্চ এক বছর। এর পাশাপাশি কর্মীদের অবশ্যই তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে চিঠি দেখাতে হবে। চিঠিটি পররাষ্ট্র মন্ত্রণালয় ও কাউন্সিল অব সৌদি চেম্বার্স থেকে সত্যায়িত হতে হবে। আবেদনের সঙ্গে তাদের রেসিডেন্স পার্মিটের অনুলিপিও দিতে হবে যা আগে আকামা নামে পরিচিত ছিল।
এখন এর নাম মুকিম। আবেদকারীদের পিতা এবং স্পন্সরদের বিস্তারিত তথ্য আবেদনে যোগ করতে হবে। প্রতিবেদনে বলা হয়, অভিবাসীদের ওপর নির্ভরশীল হাজারো পরিবারের সদস্যদের জন্য এ উদ্যোগ উপকারে আসবে বলে আশা করা হচ্ছে। তাদেরকে অনেক সময় পড়াশোনা বা অন্যান্য প্রয়োজনে নিজ দেশে ফিরতে হয়। অনেক সময় অপ্রত্যাশিত কারণে দীর্ঘ সময় সেখানে থাকতে হয়। ফলে তাদের ফিরতি ভিসার মেয়াদ পেরিয়ে যায়। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন এ সিদ্ধান্ত এমন পরিস্থিতিতে অভিবাসী ও তাদের পরিবারের সদস্যদের জন্য সহায়ক হবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার