বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুনীল দত্তকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান

news-image

আকতার হোসেন ভুইয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুনীল দত্ত(৬০) শুক্রবার বিকালে নাসিরনগর সদরে নিজ বাড়িতে পরলোক গমন করেন। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১মেয়ে রেখে গেছেন। শনিবার সকালে স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধের চত্বরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুনীল দত্তের সবদেহ রেখে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। এসময় বিউগলের করুণ সুর বেজে উঠে,এক মিনিট নীরবতা পালন করা হয় ও বীর মুক্তিযোদ্ধা সুনীল দত্তের কফিনে পুষ্পমাল্যদান করা হয়।  এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ ও থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল কাদের, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সোহরাব মোল্লাসহ বীর মুক্তিযোদ্ধা,বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি,কর্মকর্তা,সাংবাদিক,এলাকার গন্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে নাসিরনগর সদরের শ্মশানে সুনীল দত্তের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। তার মুত্যৃতে মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী এডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক এমপি, উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, ,উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ সোহরাব মোল্লাসহ মুক্তিযোদ্ধা সংসদ গভীর শোক প্রকাশ করেছেন।

 

 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে