বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যাপলের নতুন সিওও জেফ উইলিয়ামস

news-image

মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের নতুন চিফ অপারেটিং অফিসার(সিওও) হিসেবে নিয়োগ পেলেন জেফ উইলিয়ামস। এতদিন টিম কুক অ্যাপল ইনকরপোরেশনের প্রধান নির্বাহী এবং চিফ অপারেটিং অফিসার দুই পদেই দায়িত্ব পালন করে আসছিলেন।
 
এখন স্থায়ীভাবে চিফ অপারেটিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হলো জেফ উইলিয়ামকে। সি-লেভেল এক্সিকিউটিভ হিসেবে কাজ করবেন এই প্রযুক্তিবিদ। এতদিন জেফ উইলিয়ামস অ্যাপলের নির্বাহী পদে কাজ করছিলেন। তবে প্রায় দুই দশক ধরে অ্যাপলের সঙ্গে যুক্ত জেফ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (অপারেশন্স)সহ বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানটির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
 
১৯৯৮ সালে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানটিতে যোগ দেওয়া জেফকে অ্যাপলের সেরা অপারেশন্স এক্সিকিউটিভদের একজন হিসেবে উল্লেখ করেছেন সিইও টিম কুক। প্রযুক্তি বিশ্বে কুকের কাছের মানুষ হিসেবে পরিচিত জেফ উইলিয়ামস।
 
জেফ ছাড়াও অ্যাপলের অ্যাপ স্টোরের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ফিল শিলার। অ্যাপলের গ্লোবাল মার্কেটিং চিফ হিসেবে কর্মরত ছিলেন ফিল শিলার। এই রদবদলের সমালোচনা করে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটির সাবেক নির্বাহী জঁ-লুই গাস বলেছেন টিম কুক তার প্রধান নির্বাহী পদকে শক্তিশালী করতে জেফকে চিফ অপারেটিং অফিসার হিসেবে নিয়োগ দিয়েছেন। দ্য ভার্জ।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা