সাবধান! সিগারেটে মেশানো হচ্ছে মারাত্মক রাসায়নিক

news-image

ডেস্ক রিপোর্ট : আগের চেয়েও অনেক বেশি বিপজ্জনক হয়ে উঠেছে সিগারেট। সিগারেট উৎপাদনে নানা কারসাজি এবং বিপজ্জনক রাসায়নিক উপাদান মেশানো হচ্ছে বর্তমানে। যা স্বাস্থ্যের পক্ষে মারাত্মকভাবে ক্ষতিকর বলে জানাচ্ছে ব্রিটেনের দ্যা ক্যাম্পেন ফর টোব্যাকো-ফ্রি কিট নামের একটি দাতব্য সংস্থা।
সংস্থার তরফে জানানো হয়েছে, ধূমপায়ীদের আসক্তি আরও বাড়ানোর সঙ্গে সঙ্গে তামাকের ধোঁয়া যাতে সহজে টানতে পারা যায় সেজন্য বিভিন্ন সিগারেট প্রস্তুতকারী সংস্থাগুলি বর্তমানে নানা রাসায়নিক উপাদান মেশাচ্ছে। যদিও আগে সিগারেট প্রস্তুতকারক কোম্পানিগুলি এই সমস্ত উপাদান মেশাত না। কিন্তু প্রতিযোগিতার বাজারে ঠিকে থাকতে এই রাসায়নিকগুলি বহুমাত্রায় মেশানো হচ্ছে। ফলে ক্রমশ তা মানব শরীরে বিপজ্জনক হয়ে উঠেছে।
অন্যদিকে, শুধু রাসায়ানিক মেশানো নয়,  নিকোটিনের প্রতি মানুষের আসক্তিকে কার্যকর এবং স্থায়ী করার লক্ষ্যে আগের তুলনায় অনেকে বেশি নেশা সৃষ্টিকারী সিগারেট উৎপাদন করছে সিগারেট কোম্পানিগুলি।  সিগারেটে নিকোটিনের মাত্রাও আগের তুলনায় বাড়ানো হয়েছে।  নিকোটিন যাতে দ্রুততম সময়ের মধ্যে মানব মস্তিষ্কে পৌঁছয় এবং ছড়িয়ে পড়ে সে জন্য সিগারেটে যোগ করা হয়েছে অ্যামোনিয়া। তামাকের ধোঁয়া যাতে সহজে টানতে পারে সে জন্য এতে যোগ করা হচ্ছে চিনি। একই লক্ষ্যে লিভুলিনিক অ্যাসিড নামে একটি রাসায়নিক উপাদানও তামাকে মেশাচ্ছে সিগারেট কোম্পানিগুলি। সব মিলিয়ে এখন নিজেদের অজান্তেই সিগারেটের খাওয়ার সঙ্গে সঙ্গেই শরীরে মিশছে ভয়ানক সব রাসায়ানিক। যার ফলে ক্রমশ ক্ষয় হচ্ছে দেশের।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার