,

ফেসবুক ব্যবহারের উপযুক্ত বয়স কোনটা?

news-image

ইউরোপের দেশগুলোতে কত বছর বয়স থেকে ফেসবুক ব্যবহার শুরু করা উচিত এটা নির্ধারণ করতে ইউরোপিয় পার্লামেন্টে এক ভোট হবে আজ।
একটি একক নীতি বা বয়স নির্ধারণের ক্ষেত্রে সফল না হয়ে এখন আলাদা বয়স ঠিক করার চিন্তা করছে দেশগুলো।
অভিভাবকের অনুমতি ছাড়া সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, টুইটার, ইন্সাটাগ্রাম এবং অন্যান্য সেবা ১৬ বছরের নিচে যাদের বয়স তাদের জন্য নিষিদ্ধ করার একটা প্রস্তাব আনা হয়েছিল তথ্য সুরক্ষা আইনে।
তবে প্রযুক্তি বিষয়ক প্রতিষ্টানগুলো এই প্রস্তাবের বিরোধিতা করেছে।
ইউরোপিয় কমিশন এবং ইউরোপিয় পার্লামেন্ট গত সপ্তাহে মূল প্রস্তাবটা নিয়ে আসে যেখানে ১৩ বছর বয়সকে উপযুক্ত মনে করা হয়েছিল সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করার জন্য।
সদস্য দেশ গুলো বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যক্তিগত তথ্য আদান প্রদানের ফলে অনেক কিশোর-কিশোরী প্রতারণা ও হয়রানি সহ নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে যা তাদের মানসিক বিকাশ ব্যাহত করছে।
ইন্টারনেট সেফটি অর্গানাইজেশনদের জোট অবশ্য এক খোলা চিঠিতে বলছে অভিভাবকদের অনুমতি নেয়ার জন্য যদি বয়স বাড়িয়ে ১৩ থেকে ১৬ করা হয় তাহলে অনেক তরুণ শিক্ষা ও সামাজিক অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে।
এই তর্ক বিতর্কের মধ্যে আজ বৃহস্পতিবার ইউরোপিয় পার্লামেন্ট ভোটের মাধ্যমে ঠিক করা হবে সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারে আসলে কোন বয়সটা সঠিক।
আর এই বয়স সীমা চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে আগামী বছর পূর্ণ পার্লামেন্টে ভোটের মাধ্যমে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ