সঞ্জয় দত্তের বায়োপিকে নাম ভূমিকায় রণবীর কাপুর!

533171f1c6447-Sanjay-Duttঅস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত বলিউডের অভিনেতা সঞ্জয় দত্তের বর্ণাঢ্য জীবন নিয়ে ছবি নির্মাণের পরিকল্পনা করছেন ‘মুন্নাভাই এমবিবিএস’ ছবির নির্মাতা রাজকুমার হিরানি। শোনা যাচ্ছে, ছবির নাম ভূমিকায় অভিনয় করবেন ‘রকস্টার’ তারকা রণবীর কাপুর।



মাদকাসক্তি, অবৈধ মাদক বহন, কুখ্যাত সন্ত্রাসীদের সঙ্গে ঘনিষ্ঠতা, ১৯৯৩ সালে মুম্বাইয়ের ভয়াবহ সিরিজ বোমা হামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ থেকে শুরু করে বাড়িতে অবৈধ অস্ত্র রাখার মতো গুরুতর অপরাধে জড়িয়ে ব্যাপক আলোচিত ও সমালোচিত হয়েছেন ‘খলনায়ক’ তারকা সঞ্জয়।



ভক্তদের হূদয়ে বলিউডের তারকাদের আসন এতটাই উঁচুতে যে, প্রিয় তারকার ব্যক্তিজীবনের ভুল-ত্রুটি আমলে নিতে চান না তাঁরা। কিন্তু প্রতিটি মানুষকেই তাঁর ভুলের মাশুল দিতে হয়। সঞ্জয়কেও তাঁর ভুলের মাশুল দিতে হচ্ছে। সামাজিক অবস্থান কিংবা তারকাখ্যাতির প্রভাব খাটিয়ে জেলের ঘানি টানা থেকে দূরে থাকতে পারেননি সঞ্জয়। বাড়িতে অবৈধ অস্ত্র রাখার দায়ে গত বছরের ২১ মার্চ তাঁকে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন ভারতের সর্বোচ্চ আদালত। বর্তমানে পুনের ইয়েরাওয়াড়া কারাগারে বন্দী আছেন তিনি।



সঞ্জয়ের ঘটনাবহুল জীবন নিয়ে রাজকুমার হিরানির ছবি নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করতে চান সঞ্জয়ের স্ত্রী মান্যতা দত্ত। তিনি চাইছেন সঞ্জয় দত্ত প্রোডাকশনের ব্যানারেই ছবিটি নির্মিত হোক। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।



বর্তমানে আমির খান অভিনীত ‘পিকে’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন এর পরিচালক রাজকুমার হিরানি। ছবিটির কাজ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত নতুন কোনো কাজ তিনি হাতে নেবেন না। সঞ্জয়ের জীবনী অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের প্রক্রিয়া কবে তিনি শুরু করতে পারবেন, তা নির্ভর করছে ‘পিকে’ ছবির কাজ শেষ হওয়ার ওপর।



এদিকে, বরাবরই নিজেকে সঞ্জয় দত্তের বিশাল একজন ভক্ত হিসেবে দাবি করে এসেছেন রণবীর কাপুর। প্রিয় অভিনেতার চরিত্রে অভিনয়ের আগে নিঃসন্দেহে ব্যাপক প্রস্তুতি নিতে হবে বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় তারকা অভিনেতা রণবীরকে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার