ব্রাহ্মণবাড়িয়া অষ্টগ্রামে ছাত্র সংসদ কর্তৃক মহান বিজয় দিবস পালিত
অষ্টগ্রাম ছাত্র সংসদ কর্তৃক মহান বিজয় দিবস ১৬ ই ডিসেম্বর ২০১৫ ইং উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন স্কুল ও প্রতিষ্ঠানের অংশগ্রহনের মাধ্যমে দিন ব্যাপি (অষ্টগ্রাম বরদা রঞ্জন মাঠে) ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় । উক্ত বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন অষ্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি জনাব মোঃ আরাফাত মিয়া এবং প্রধান অথিতি হিসেবে অংশগ্রহন করেন জনাব মোঃ এনামুল হক (ওসমান গনি)। সার্বিক সহায়তা ও পরিচালনায় ছিলেন জনাব বশির আহমেদ, পৌর কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক জনাব মাসুম আবিদ, জনাব জাকির হোসেন (ডাঃ), জনাব আনোয়ার, জনাব মোশাররফ, জনাব জামির হোসেন এবং অষ্টগ্রামের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী বৃন্দ ।











