,

আঙুলের ছাপে সিম নিবন্ধন শুরু

news-image

মোবাইল সিম নিবন্ধনে আঙ্গুলের ছাপ (বায়োমেট্রিক) পদ্ধতি আনুষ্ঠানিকভাবে চালু হলো আজ। এখন থেকে আঙুলের ছাপ ছাড়া সিম কেনা যাবে না। আর অনিবন্ধিত সিমের নিবন্ধনের কাজ আগামী এপ্রিলের মধ্যে শেষ করতে হবে। একই সঙ্গে আগামী ফেব্রুয়ারি মাস থেকে মোবাইল ফোনের  নিবন্ধনও ( সেটের স্বতন্ত্র নম্বর -আইএমইআই এর নিবন্ধন ) বাধ্যতামূলক করা হচ্ছে।ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এসব তথ্য জানিয়েছেন ৷বিজয় দিবসে দিন বুধবার বায়োমেট্রিক পদ্ধতির আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এসব তথ্য জানান।বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয়ে বায়োমেট্রিক পদ্ধতির উদ্ভোধন করা হয়।

তারানা বলেন, মানুষের নিরাপত্তা ও স্বস্তির বিষয়টি নিশ্চিত করতে সিম নিবন্ধন ও আইএমইআই নম্বর নিবন্ধন জরুরি। সিম নিবন্ধন শেষ হলে মানুষের অর্ধেক নিরাপত্তা নিশ্চিত হবে। আমরা মানুষকে পূর্ণ নিরাপত্তা দিতে চাই। এজন্য আইএমইআই নিবন্ধন করতে হবে। ফেব্রুয়ারিতে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বিটিআরসি।

বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, বিভিন্ন মোবাইল অপারেটরের প্রধান নির্বাহী এসময় উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে