বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে আপত্তিকর মন্তব্য মুছতে চুক্তি

news-image

ঘৃণা এবং বিদ্বেষপূর্ণ প্রচারণা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য ফেসবুক, টুইটার এবং গুগলের সঙ্গে চুক্তি করেছে জার্মানি। এই চুক্তি অনুযায়ী যে কোনো ঘৃণা এবং বিদ্বেষপূর্ণ আপত্তিকর পোস্ট ২৪ ঘণ্টার মধ্যে তুলে নিতে হবে। খবর বিবিসির।

জার্মানিতে শরণার্থীদের আশ্রয় দেয়াকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো যখন অনলাইনে ব্যাপক বর্ণবাদী প্রচারণা চালাচ্ছে, তখন সরকার ইন্টারনেট কোম্পানিগুলোর সঙ্গে এধরনের চুক্তি করলো। জার্মান বিচারমন্ত্রী হেইকো মাস সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো যাতে ডানপন্থীদের মজা করার জায়গায় পরিণত না হয় তার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন।

জার্মান সরকারের চাপের মুখে ফেসবুক, টুইটার এবং গুগল যে কোনো ধরনের বেআইনি, বর্ণবাদী বা বিদ্বেষপূর্ণ প্রচারণার অভিযোগ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে তা সরিয়ে নেয়া হবে বলে জানিয়েছে। এ রকম অভিযোগ বিশেষজ্ঞ দল দ্রুত পরীক্ষা করে দেখবে। কোন পোস্ট বিদ্বেষমূলক কিনা, তা নির্ধারিত হবে জার্মান আইন অনুযায়ী।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে