,

একবার চার্জ দিলেই স্মার্টফোন চলবে ১৫ দিন!

news-image

আধুনিক সময়ে বিশ্বব্যাপী মানুষের অন্যতম অপরিহার্য অনুষঙ্গ স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপ নিয়েই সবাইকে চিন্তিত থাকতে হয় সবসময়। স্মার্টফোনের এই ব্যাটারি ব্যাকআপের চিন্তা থেকে ব্যবহারকারীদের মুক্ত রাখতে অনেক ধরনের গবেষণাই চলছে। স্মার্টফোন নির্মাতা থেকে শুরু করে গবেষকরাও ব্যাটারি নিয়ে এমন নানা ধরনের গবেষণায় নিয়োজিত রয়েছেন।

 
এর মধ্যে ব্যাটারি লাইফের এই সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছে চীনের স্মার্টফোন নির্মাতা অকিটেল। তাদের নতুন এক অ্যান্ড্রয়েড স্মার্টফোনে তারা ব্যবহার করেছে ১০ হাজার এমএএইচ ক্ষমতার ব্যাটারি যাকে একবার পূর্ণ চার্জ দিলে তা ফোনটিকে ১০ থেকে ১৫ দিন পর্যন্ত সচল রাখতে সক্ষম হবে। শুধু তাই নয়, ব্যাটারিকে গুরুত্ব দিয়ে তৈরি এই ফোনের মডেলের সাথেও রাখা হয়েছে ব্যাটারির ফিচারটি। তাতে করে এই মডেলের নাম দেওয়া হয়েছে কে১০০০০। এর আগে তারা কে৬০০০ মডেলের আরও একটি স্মার্টফোন তৈরি করেছিল, যাতে ব্যবহূত হয়েছে ৬০০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি। সেটিকেও ছাড়িয়ে গিয়ে এবারে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ব্যাটারি ব্যাকআপের স্মার্টফোন তৈরি করেছে তারা।
 
শুধু তাই নয়, কে১০০০০ মডেলের স্মার্টফোনে ইউএসবি ওটিজি রিভার্স চার্জ ফাংশন থাকায় এই ফোনকে একটি পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করার সুযোগ রয়েছে। অর্থাত্, এই ফোনকে ব্যবহার করে অন্যান্য স্মার্টফোনের ব্যাটারিও চার্জ দেওয়া হবে। এই ফোনের অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ৫.৫ ইঞ্চি আকৃতির ৭২০ বাই ১২৮০ পিক্সেল রেজ্যুলেশনের এইচডি ডিসপ্লে, অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম, মিডিয়াটেকের ১ গিগাহার্জ গতির কোয়াড-কোর প্রসেসর, ডুয়েল ক্যামেরা, ২ জিবি র্যাম, ১৬ জিবি বিল্ট-ইন স্টোরেজ, ফোরজি নেটওয়ার্ক, গেশ্চার সাপোর্ট প্রভৃতি ফিচার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে