,

মালয়েশিয়ায় ব্রাহ্মণবাড়িয়া শিক্ষার্থীর কৃতিত্ব

news-image
শামীম সরকার,মালয়েশিয়াঃ- মালয়েশিয়ার ইউনির্ভাসিটি তুন আবদুল রাজ্জাক থেকে হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন বাংলাদেশি  শিক্ষার্থী  মো. নাজমুল হাসান। স্থানীয় সময় শনিবার দেশটির পুত্রজায়া কনভেনশন সেন্টারে সমাবর্তনে তাঁকে সনদ দেওয়া হয়।
 
সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মেদ নিচাম বিন আবদুল রাজ্জাক এবং উপ উপাচার্য অধ্যাপক ড. সাকিনা সুফিয়া বাহারম গ্র্যাজুয়েটদের সনদ দেন। অনুষ্ঠানে প্রায় ৩০টি দেশের ছাত্রছাত্রীকে গ্র্যাজুয়েট সনদ দেওয়া হয়।
 
নাজমুল হাসানের বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার পশ্চিম মেড্ডা শরিফপুর গ্রামে। তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম শহীদুল ইসলাম। 
 
ডিগ্রি অর্জনের বিষয়ে নাজমুল হাসান আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কমকে বলেন, ‘আমার এই সমস্ত অর্জনের পিছনে আমার পরিবারের সকলের দোয়া ও ভালোবাসা রয়েছে। আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে খুব গর্ব করি। আজ যদি বাবা বেঁচে থাকতেন, তাহলে তিনি অনেক খুশি হতেন। আমি আরো উচ্চতর ডিগ্রির জন্য অস্ট্রেলিয়া যাওয়ার চেষ্টা করছি।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ