,

বোমা নিষ্ক্রিয় করবে বাংলাদেশে তৈরী রোবট

news-image

 বোমা নিষ্ক্রিয়কারী রোবট তৈরী করেছে বাংলাদেশ। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এডভান্সড রোবোটিক রিসার্চ কোম্পানী বাংলাদেশ লিমিটেড তৈরী করা এ রোবোটের নাম-রিমোটলি অপারেটেড রোবোটিক ভেহিকেল বা আরওআরভি দূর্বার।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ভবনে রোবটটির কার্যক্রম দেখানো হয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে। এডভান্সড রোবোটিক রিসার্চ কোম্পানীর তরুণ গবেষকদের নেতৃত্বে ছিলেন সি টি ও আনিক মুশফেকী এবং সি ই ও তারিক বিন আজিজ।

তরুণ গবেষকরা জানান, বিভিন্ন উন্নত দেশের সেনাবাহিনীতে (ইউ এস এ, ইউ কে, রাশিয়া, জার্মান) বোম্ব ও আই ই ডি ডিস্পোসাল অপারেটরদের সহায়ক হিসেবে অত্যন্ত ব্যয়বহুল (৪-৮ কোটি টাকা মূল্যমানের) এই বিশেষ ধরনের রোবোটের ব্যবহার হয়ে আসছে যা বাংলাদেশে আগে কখনো ব্যবহার করা হয়নি। কিন্তু বাংলাদেশে অতি অল্প মুল্যে (১০ ভাগের ১ ভাগ মূল্যে) এটি প্রস্তুত করা সম্ভব হয়েছে।

তারা দাবি করেন, রোবোটটি বাংলাদেশের ইতিহাসে প্রথম সফল বোমা নিষ্ক্রিয়কারী এবং সারভেইলেন্স রোবোট। এটি বিশেষভাবে নির্মিত দূরনিয়ন্ত্রিত কন্ট্রলারের সাহায্যে পরিচালিত হয়। এটিতে একসঙ্গে ৫টি নাইট ভিশন জুম ক্যামেরা ব্যবহার করে সন্দেহজনক বস্তুর নির্ভুল ইমেজ পাঠাতে সক্ষম। ১০০ কেজি পে লোড বহন ক্ষমতাসহ, ১৫ কেজি পর্যন্ত উত্তোলন করতে পারে। সম্পূর্ণ অভিনব ও দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এই রোবোট মানব জীবনের নিরাপত্তা রক্ষা করবে ও মূল্যবান প্রাণ রক্ষা করবে। পরবর্তীতে পুলিশ, র‍্যাব, বিজিবি, ফায়ার সার্ভিস ও অন্যান্য সামরিক ও বেসামরিক বাহিনী এটি ব্যবহার করতে পারবে বলেও জানান তারা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে