বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক পরিচয়পত্রে ২০ সিম

news-image

একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ ২০টি মোবাইল সিম রাখা যাবে। মঙ্গলবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।তবে এক এনআইডির বিপরীতে অপারেটর ভিত্তিক কোনো সীমা নির্ধারণ করা হচ্ছে না। অর্থাৎ গ্রাহক এক বা একাধিক অপারেটরের সিম ব্যবহার করতে পারবেন তবে ২০টির বেশি নয়।আগামী সপ্তাহ থেকে এ নির্দেশ কার্যকর হবে। শিগগিরই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন  (বিটিআরসি) স্বংশ্লিষ্ট অপারেটরদের এ নির্দেশনা জানিয়ে দেবে।ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ তথ্য জানিয়েছেন। টেলিযোগাযোগ বিভাগের কার্যক্রমের অগ্রগতি ও বাস্তবায়নের পর্যালোচনা বিষয়ক এ সভায় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় উপস্থিত ছিলেন।

তারানা বলেন, ‘ব্যক্তিগত ব্যবহার জন্য এ নির্দেশনা প্রযোজ্য হবে ৷ কর্পোরেট গ্রাহকদের ক্ষেত্রে এ নির্দশনা প্রযোজ্য হবে না । তবে কর্পোরেট গ্রাহকদের যখন যে ব্যক্তি সিমটি ব্যবহার করবেন তখন তার জাতীয় পরিচয়পত্রের নম্বরটি জানিয়ে দিতে হবে।

এর আগে গতকাল সোমবার গণভবনে অনুষ্ঠিত সরকারের এক উচ্চ পর্যায়ের বৈঠকে প্রাথমিকভাবে এক এনআইডির বিপরীতে ১০ সিম রাখার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

যদিও তারানা হালিম ১৩ নভেম্বর জানিয়েছিলেন, একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে এক অপারেটরের সর্বোচ্চ ৫টি মোবাইল সিম রাখা যাবে। উল্লেখ্য, সম্প্রতি সিম নিবন্ধনের তথ্য যাচাই করতে গিয়ে ভয়াবহ তথ্য বেরিয়ে আসে। গত অক্টোবরে এক সংবাদ সম্মেলনে তারানা জানিয়েছিলেন, যাচাই প্রক্রিয়া শুরুর পর প্রথম এক কোটি সিমের মধ্যে সঠিকভাবে নিবন্ধিত সিম পাওয়া যায় মাত্র ২৩ লাখ ৪৩ হাজার ৬৮০টি। 

এমনকি একটি ‘ভুয়া’জাতীয় পরিচয়পত্রের বিপরীতে ১৪ হাজার ১১৭টি সিম কেনার তথ্যও পাওয়া গেছে বলে তিনি তখন জানিয়েছিলেন ৷

এসব অবৈধ সিম নিবন্ধন রোধে সিম সংখ্যার সীমা বেঁধে দিতে বিটিআরসিকে একটি চিঠি দেয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। সেখানে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক এনআইডির বিপরীতে এক অপারেটরের সর্বোচ্চ সাতটি এবং সব মিলিয়ে ২৪টির বেশি সিম রাখার মতো নিয়ম করা যায় কিনা সে বিষয়ে বিটিআরসির পরামর্শ চাওয়া হয়।

বিষয়টি পর্যালোচনা করে বিটিআরসি জানায়, এক গ্রাহক সর্বোচ্চ  ২০টি সিম এবং এক অপারেটররের সর্বোচ্চ পাঁচটি সিম রাখতে পারবে এমন বিধি করা যেতে পারে। 

বর্তমানে দেশে রাষ্ট্রায়ত্ব অপারেটর টেলিটকসহ মোট ছয়টি অপারেটর মোবাইল ফোন সেবা দিচ্ছে। বিটিআরসি’র সর্বশেষ তথ্য মতে দেশে  মোবাইল সিমের সংখ্যা প্রায় সাড়ে ১৩ কোটি।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে