,

যুক্তরাষ্ট্রে ১০ বাংলাদেশী অভিবাসীর অনশন ধর্মঘট

news-image

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনশন ধর্মঘট করছেন আটককৃত ১০ বাংলাদেশী অভিবাসী। কর্তৃপক্ষ জোর করে তাদের স্বাস্থ্য পরীক্ষা করাতে চায়। কিন্তু তারা রাজি নন। শুক্রবার মিয়ামি কেন্দ্রীয় আদালতে জরুরী আদেশ চেয়ে দায়ের করা একটি পিটিশন মোতাবেক, ওই বাংলাদেশীরা সবাই পুরুষ। এ খবর দিয়েছে বার্তাসংস্থা এপি। খবরে বলা হয়েছে, ক্রোম সার্ভিস প্রসেসিং সেন্টারে গত ২রা ডিসেম্বর থেকে অনশন ধর্মঘটে রয়েছে ওই বাংলাদেশীরা। তারা কেবল পানি খেয়ে থাকছেন। এমনকি শুক্রবার প্রয়োজনীয় স্বাস্থ্যপরীক্ষা করতে রাজি হননি তারা। আদালতের নথিপত্র মোতাবেক, ডিটেনশন সেন্টারের ডাক্তার বলেছেন, নিজেদের বিরুদ্ধে চলমান অভিবাসন মামলার ফলাফল নিয়ে অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেন বন্দীরা। ১৯ বছর থেকে ৪৩ বছর বয়সী ওই পুরুষ বন্দীদের প্রত্যেকের ওজন গড়ে ১৪ পাউন্ড কমে গেছে। বিভিন্ন নথিপত্র মোতাবেক, তারা ২০১৪ ও ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টার দায়ে টেক্সাসের হিডালগো থেকে আটক হন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ