৫টির বেশি সিম রাখা যাবে না এক অপারেটরের

news-image

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর থেকে আঙুলের ছাপ মিলিয়ে সিম নিবন্ধন শুরু হচ্ছে। এর আগে ডাক ও টেলিযোগযোগ বিভাগে একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডির) বিপরীতে সর্বোচ্চ ২০টি মোবাইল সিম রাখার সীমা বেধে দেয়ার প্রস্তাব করেছে বিটিআরসি। এছাড়া একটি এনআইডির বিপরীতে এক অপারেটরের ৫টির বেশি মোবাইল সিম রাখা যাবেনা বলেও নির্দেশ দেয় বিটিআরসি। অবৈধ সিমের মাধ্যমে সন্ত্রাস বন্ধে বিটিআরসি এ প্রস্তাব করেছে। বিটিআরসির সর্বশেষ তথ্য মতে, দেশে মোবাইল সিমের সংখ্যা প্রায় সাড়ে ১৩ কোটি।

 

সোমবার এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বলে জানা গেছে। সম্প্রতি সিম নিবন্ধনের তথ্য যাচাই করতে গিয়ে প্রথম ১ কোটির মধ্যে সঠিকভাবে নিবন্ধিত সিম পাওয়া যায় মাত্র ২৩ লাখ ৪৩ হাজার ৬৮০টি। এমনকি একটি ‘ভুয়া’ জাতীয় পরিচয়পত্রের বিপরীতে ১৪ হাজার ১১৭টি সিম কেনার তথ্যও পাওয়া যায়। বর্তমানে দেশে রাষ্ট্রায়ত্ব অপারেটর টেলিটকসহ মোট ৬টি অপারেটর মোবাইল ফোন সেবা দিচ্ছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার