,

জেএসসি-জেডিসির ফল ২৮-৩০ ডিসেম্বরের মধ্যে

news-image

চলতি বছরের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল ২৮ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়কে প্রস্তাব দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।   
 আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক শনিবার (১২ ডিসেম্বর) বাংলানিউজকে এ তথ্য জানান।   শিক্ষা মন্ত্রণালয় থেকে চূড়ান্তভাবে জানানো হলে তারা ফল প্রকাশ করবেন বলে জানান আবু বক্কর ছিদ্দিক।
 প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করে থাকেন। শিক্ষা মন্ত্রণালয় ফল প্রকাশের জন্য দিনক্ষণ নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন গ্রহণ করে থাকে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন পেলে সে অনুযায়ী ফল প্রকাশ করা হবে বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়। গত ০১ নভেম্বর থেকে শুরু হয়ে জেএসসি-জেডিসি পরীক্ষা শেষ হয় ১৮ নভেম্বর। এবার এ পরীক্ষায় অংশ নেয় ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন। এর মধ্যে জেএসসিতে ১৯ লাখ ৬৭ হাজার ৪৪৭ জন এবং জেডিসিতে পরীক্ষার্থী ৩ লাখ ৫৮ হাজার ৪৮৬ জন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ২ লাখ ৩৫ হাজার ২৪১ জন। বিদেশের ৮টি কেন্দ্রসহ ২ হাজার ৬২৭টি কেন্দ্রে জেএসসি-জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
 এবার ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা বেশি। ছাত্রের সংখ্যা ১০ লাখ ৮২ হাজার ৬৭০ জন ও ছাত্রী ১২ লাখ ৪৩ হাজার ২৬৩ জন। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ