,

এই শীতে বিয়ে করেছেন? জেনে নিন বরের রুপচর্যা!

news-image

ডেস্ক রিপোর্ট : বিয়ের দিন অবশ্যই স্পেশাল একটি দিন। এই দিনে যেমন মেয়েরা নিজেদের জীবনের সবচেয়ে সুন্দর দিন হিসেবে নিজেকে অনেক বেশি আকর্ষণীয় করে দেখাতে চান, তেমনি ছেলেরাও পিছিয়ে থাকতে রাজি নন। তারাও তাদের হবু বধূর সাথে তাল মিলিয়ে নিজেকে সেরা হিসেবে উপস্থাপন করতে চান।
বিয়ের পূর্বে যেমন মেয়েদের অনেক রুপচর্যা করতে হয়, তেমনি ছেলেদেরও নিজেদের ত্বকের যত্ন নিতে হবে। তা কীভাবে করবেন আসুন জেনে নেয়া যাক-
১. ত্বককে কোমল করে তুলুন:
বেশিরভাগ পুরুষেরা নিজেদের ত্বকের কোন যত্ন নেয় না। এর ফলে তাদের ত্বক শুষ্ক হয়ে যায়। যারা প্রতিদিন শেভ করেন, তাদের ত্বক আরও বেশি রুক্ষ হয়ে যায়। তাই, বিয়ের পূর্বে একটু বেশি যত্ন নিতে হবে। সবসময় ত্বক পরিষ্কার রাখার পাশাপাশি টোনিং ও ময়েশ্চারাইজিং করতে হবে।
২. ফেসিয়াল করতে হবে:
বিভিন্ন ত্বকের উপর ভিত্তি করে বিভিন্ন ধরণের ফেসিয়াল বিদ্যামান। আপনার ত্বকের ধরন বুঝে নিন। তারপর ত্বকে যে সকল সমস্যা রয়েছে তা সমাধানের জন্য কোন ফেসিয়াল সবচেয়ে ভাল তা বাছাই করুন। এক্ষেত্রে এক্সপার্টদের সাহায্য নিন।
৩. পায়ের যত্নে:
পা সবসময় পরিষ্কার রাখুন। নখ কেটে রাখুন এবং পরিষ্কার করে রাখুন। এক্ষেত্রে ছেলেরাও মেনিকিউর ও পেডিকিউর করাতে পারেন।
৪. চুলের যত্ন:
চুলের যত্নে অবশ্যই ভাল ব্র্যান্ডের শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন। ভেজা চুলে কখনও তেল ব্যবহার করবেন না। এতে চুলের গোঁড়া নরম হয়ে যায়। এতে চুল পড়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।–সূত্র: টাইম্‌স অফ ইন্ডিয়া।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে