,

প্রেমিকের মুখোশ উন্মোচন ফেসবুকে

news-image

ভারতের কেরালার মেয়ে রেময়া রামচন্দ্রন। প্রেমিকের সঙ্গেই পারিবারিকভাবে তার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু নিজের পরিবারকে খুশি করতে তার প্রেমিক যৌতুক চেয়ে বসে রেময়ার বাবার কাছে। এতে ভীষণ অভিমান হয় এই তরুণীর। প্রেমিককে জীবন দিয়ে ভালোবাসলেও তিনি সিদ্ধান্ত নেন, নারী জাতির স্বার্থে এমন পুরুষের মুখোশ খুলে দেয়া উচিত। যাতে তারা কেবল ছেলেদের মিষ্টি কথায় ভুলে ভালোবেসে না ফেলে। ভালো করে যাচাই করে দেখে। তাই তিনি বাবাকে বললেন বিয়েটা ভেঙে দিতে।
 
আত্মীয় স্বজন-বন্ধুরা সবাই জিজ্ঞাসা করতে শুরু করল- কেন এমন সুপাত্রকে বিয়ে করলেন না রেময়া। এর জবাব তিনি দিলেন ফেসবুকে। নিজের টাইমলাইনে তিনি লেখেন -যারা আমায় জিজ্ঞেস করছেন, কেন আমি বিয়েটা ভেঙে দিলাম, তাদের জন্য আমার উত্তর। যার সঙ্গে আমার বিয়ের কথা চলছিল, সে আমার ভালোবাসার মানুষ। সে আমার পরিবারের কাছে যৌতুক হিসেবে ৫ নগদ লাখ রুপি এবং ৫০ টি সোনার কয়েন চাইছিল। অথচ, এই ছেলেটিই আমাকে ভালোবেসে বলেছিল, জীবনে শুধু তোমাকে চাই। এই পরিমাণ যৌতুক দেয়ার ক্ষমতা আমার পরিবারের আছে। কিন্তু কথা খেলাপকারীর সঙ্গে আজীবনের সম্পর্কে জড়ানো আমার পক্ষে সম্ভব নয়। তাই ভালোবাসার ত্যাগ স্বীকার করলাম।
 
রেময়ার এই ফেসবুক পোস্ট হাজার হাজার বার শেয়ার হয়েছে। ভন্ড প্রেমিকের মুখোশ খুলে দেয়ায়, সবাই তাকে প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন।-জি নিউজ

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর