নিউ ইয়র্কে বাংলাদেশি ব্যবসায়ীর উপর মুসলিম বিদ্বেষী সন্ত্রাসী হামলা

news-image

রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিদ্বেষী বক্তব্যের পর নিউ ইয়র্কে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি। গত শনিবার কুইন্সের এস্টোরিয়ায় প্রকাশ্য দিবালোকে এক সন্ত্রাসী বাংলাদেশি দোকানে ঢুকে মালিককে মারধর করেন। এস্টোরিয়ার ফাতিমা ফুড মার্টে প্রথমেই আক্রমণের শিকার হন দোকানের মালিক সরকার হক। পিরো কোলভানি নামের এক মুসলিম বিদ্বেষী সন্ত্রাসী ক্যালিফোর্নিয়ার স্যান বার্নাডিনোতে হামলায় ১৪ জন নিহত হবার খবর সংযুক্ত একটি সংবাদপত্র তার মুখের উপর তুলে ধরে জানতে চায় দোকানের সব কিছু কি ফ্রি? আমি জিজ্ঞেস করি কেন? তখন সে পেছনে গিয়ে আবার ফিরে এসে প্রচণ্ড শক্তিতে তার মুখে আঘাত করে। আমি ছিটকে পরে গিয়ে রেফ্রিজেটারের সাথে বাড়ি খাই।

তখন আক্রমণকারী বলতে থাকে ‘আই কিল মুসলিমস।’ তারপর সে ক্রমাগত আঘাত করতে থাকে। এসময় তার চিৎকারে পরিচিত এক ক্রেতা এসে আক্রমণকারীকে জাপটে ধরেন এং অন্য এক পথচারী পুলিশ কল করেন। তাকে রক্ষাকারী ক্রেতাটি সরকার হককে তার নাম গোপন রাখতে বলেন। রক্ষাকারী দুজনের কেউ মুসলমান নন বলে জানা গেছে। এদিকে বিভিন্ন টিভি ও সংবাদপত্রকে সরকার হক তার প্রতিক্রিয়া বলেছেন, আমরা সবাই এই আমেরিকায় এসেছি কোথাও না কোথাও থেকে এবং আমরা সবাই আমেরিকান।
অজ্ঞতনামা এক ল্যাটিনোর উপস্থিতির কারণে প্রাণে বেঁচে গেছেন সরকার হক। পুলিশ হামলাকারী কোলভানিকে গ্রেফতার করেছে এবং তার বিরুদ্ধে হেইট ক্রাইম মামরা দায়ের করেছে। আজ বৃহস্পতিবার সরকার হকের দোকানের সামনে মূলধারার বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন সমাবেশ করে এই ঘৃণ্য হামলার প্রতিবাদ জানাবেন বলে জান গেছে।এ ঘটনায় রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিদ্বেষী বক্তব্য মার্কিন জাতীয় নিরাপত্তা দুর্বলের একটি চিত্র বলে অনেকেই মনে করছেন। 

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার