বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সব সময় মুসলিমদের ফেসবুকে স্বাগত জানাই: জাকারবার্গ

news-image

আপনি যদি এ সমাজের একজন মুসলিম হন তাহলে ফেসবুকের একজন নেতৃত্বদানকারী হিসেবে আমি আপনাকে স্বাগত জানাই। এ কথাগুলো বলেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প মুসলিম বিরোধী বক্তব্য দিয়ে যখন শুধু যুক্তরাষ্ট্রেই নয়, সারা বিশ্বে তোপের মুখে রয়েছেন তখন মুসলমানদের স্বাগত জানালেন জাকারবার্গ। তিনি বলেছেন, ফেসবুককে তিনি ঘৃণা প্রকাশের নেটওয়ার্ক বানাতে চান না। এখানে সবাই সমান। এ খবর দিয়েছে অনলাইন মিরর। এতে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় জাকারবার্গ একটি পোস্ট দিয়েছেন ফেসবুকে। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য নিয়ে এই সমালোচনার মাঝে তিনি তার সেই পোস্টে বলেছেন তার সামাজিক নেটওয়ার্ক সবার জন্য উন্মুক্ত। সব সময়ই তাতে মুসলিমদেরও তিনি স্বাগত জানান। এতে তিনি লিখেছেন, যদি এই সমাজে একজন মুসলিম হন আপনি, তাহলে ফেসবুকের নেতৃত্বদানকারী হিসেবে আমি আপনাকে জানাতে চাই যে, সব সময়ই আপনাকে এখানে (ফেসবুকে) স্বাগতম। আমরা আপনার অধিকার রক্ষায় লড়াই করব। আপনার জন্য শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ সৃষ্টিতে কাজ করব। সম্প্রতি মার্ক জাকারবার্গ প্রথম সন্তানের পিতা হয়েছেন। সে কথা উল্লেখ করে তিনি লিখেছেন, একটি সন্তান আমাদেরকে এইটাই আশা জাগিয়েছে। কিন্তু কারো কারো কথায় ঘৃণার পরিবেশ সৃষ্টি হওয়া সহজ। কিন্তু আমাদের আশা ছাড়া উচিত নয়। যতদিন আমরা একত্রিত থাকবো, একপক্ষ আরেক পক্ষের শুভ কামনা করবো, ততদিন আমরা সব মানুষের জন্য একটি উন্নত পৃথিবী গড়তে পারবো। ওদিকে ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাজ্যে নিষিদ্ধ করার দাবিতে একটি স্বারকে স্বাক্ষর করেছে প্রায় আড়াই লাখ বৃটিশ। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজ বলেছে, ট্রাম্পের এমন বক্তব্যের কারণে তাকে প্রেসিডেন্ট নির্বাচনে অযোগ্য ঘোষণা করা উচিত।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে