,

শিশুরা মন দিয়ে পড়াশুনা করলে দেশকে ঠেকানো যাবে না: ড. জাফর ইকবাল

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : দেশ বরেণ্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেছেন, ‘শিক্ষার্থীদেরকে ভালো করে পড়াশুনা করতে হবে। তাহলেই আমাদের দেশের সম্পদ বেড়ে যাবে। শিশুরা মন দিয়ে পড়াশুনা করলে দেশকে ঠেকানো যাবে না।
আজ বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর আসর আয়োজিত মুক্তিযোদ্ধের বিজয় মেলার সমাপনী দিনের আলোচনা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ মুক্তিযোদ্ধারা আমাদেরকে নতুন দেশ দিয়েছে। একটা পতাকা দিয়েছে। একটা স্বাধীন দেশ যে কত বড় তা চিন্তাও করা যায় না। এখন এ দেশটাকে আমাদের হাতেই তৈরি করতে হবে। নইলে মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের ঋণ শোধ করতে পারব না’।
ড. জাফর ইকবাল বলেন, আমি কোনো অনুষ্ঠানে গিয়ে ছোট ছোট বাচ্চাদের দিতে তাকিয়ে থাকি। কারণ তাদেরকে দেখে আমি চার্জ হই।
মেলায় আগত শিশুদেরকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, শিশুরা মন দিয়ে লেখাপড়া করলে দেশকে ঠেকানো যাবে না। ২০৫০ সালের আগেই দেশ ইউরোপ-আমেরিকার মতো হবে।
খেলাঘর আসর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ডা. মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আল-মামুন সরকার, খেলাঘর আসরের সম্পাদক মন্ডলীর সদস্য প্রনয় সাহা, সাধারন সম্পাদক আবুল ফারাহ পলাশ, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজনীন। স্বাগত বক্তব্য দেন খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া শাখার সাধারন সম্পাদক নীহার রঞ্জন সরকার।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ