সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এল ক্লাসিকোতে মেসির নতুন রেকর্ড

532fb2558f5fe-3আরও একবার রেকর্ডবুকের পাতা উল্টে দিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন এই তারকা কিছুদিন আগেই ভেঙেছিলেন বার্সেলোনার পক্ষে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড। অনেকখানি এগিয়ে গেছেন লা লিগার ইতিহাসেই সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে। মাঝখানে আরও একটি রেকর্ড মেসি ভেঙে দিলেন গতকাল, রিয়াল মাদ্রিদের বিপক্ষে হ্যাটট্রিক করে। রিয়াল-বার্সার ধ্রুপদি লড়াই ‘এল ক্লাসিকো’র সর্বোচ্চ গোলদাতা হিসেবে এখন আর আলফ্রেড ডি স্টেফানোর নাম নয়, লেখা হবে মেসির নাম।



মেসির হ্যাটট্রিকে ভর করেই গতকাল চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে বার্সেলোনা পেয়েছে ৪-৩ গোলের দুর্দান্ত এক জয়। আর্জেন্টাইন জাদুকর গতকাল হারিয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ডি স্টেফানোকেও। এল ক্লাসিকোতে সর্বোচ্চ ১৮টি গোল করার যে রেকর্ডটি ডি স্টেফানোর দখলে ছিল দীর্ঘ ৫০ বছর, সেই রেকর্ডটি নিজের করে নিয়েছেন মেসি।



১৯৫৩ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত ৩০টি এল ক্লাসিকো খেলে ১৮টি গোল করেছিলেন ডি স্টেফানো। মেসি গতকাল ১৯তম গোলটি করেছেন নিজের ২৭তম ম্যাচে।



২০০৭ সালে ন্যু ক্যাম্পে হ্যাটট্রিক করে এল ক্লাসিকো গোলের খাতা খুলেছিলেন মেসি। ২০০৯ সালে বার্নাব্যুতেই রিয়াল মাদ্রিদকে ৬-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছিল বার্সেলোনা। সেই ম্যাচেও মেসি করেছিলেন জোড়া গোল। ২০১১ সালে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও মেসির জোড়া গোলের সুবাদে ২-০ গোলের জয় পেয়েছিল কাতালানরা। গত বছরের মার্চে ১৮তম গোলটি করে ডি স্টেফানোর রেকর্ডে ভাগ বসিয়েছিলেন মেসি। আর গতকাল হ্যাটট্রিক করে নিজেকে ধরাছোঁয়ার প্রায় বাইরেই নিয়ে গেছেন আর্জেন্টাইন এই তারকা। এল ক্লাসিকোতে এখন মেসির গোলসংখ্যা ২১।



এই রেকর্ড যে খুব সহসাই ভাঙবে না, সেটা নিঃসন্দেহেই বলা যায়। এখনো খেলে যাচ্ছেন এমন খেলোয়াড়দের মধ্যে মেসির সবচেয়ে কাছাকাছি আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এল ক্লাসিকোতে পর্তুগিজ এই ফরোয়ার্ড করেছেন ১৩টি গোল। এরপর ৬ ও ৫টি গোল নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন করিম বেনজেমা ও পেদ্রো।— গোল ডটকম

এ জাতীয় আরও খবর

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: মাহদী আমিন

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য কমতে পারে

লোডশেডিং কমবে আগামী সপ্তাহ থেকে: বিদ্যুৎমন্ত্রী

নির্বাচনের পরও মূলধনী যন্ত্রপাতির আমদানি স্থবির

মিসর ও পাকিস্তান স্থায়ী যুদ্ধবিরতির আশা করছে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অনিশ্চয়তা

উত্তরায় বারে অভিযান, গ্রেপ্তার চিত্রনায়ক মাসুদ শেখ

লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: আইনমন্ত্রী

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প চালুর উদ্যোগ: জ্বালানি মন্ত্রী

হাইকোর্ট নির্দেশ: তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে

ময়মনসিংহ ও সিলেটে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা