,

স্যামসাং গ্যালাক্সি এস৭, গুজবে চড়ছে উত্তেজনা

news-image

২০১৬ সালেই আসবে স্যামসাংয়ের বহু প্রতীক্ষিত ফ্ল্যাগমিপ  স্মার্টফোন গ্যালাক্সি এস৭। ইতিমধ্যে গুজব ছড়িয়েছে যে, আগের এস৬-এর চেয়ে এর দাম ১০ শতাংশ কম হবে। ধারণা করা হচ্ছে, এস৬-এর মতোই আগামী বছরের ফেব্রুয়ারির দিকেই এর উদ্ভোধন হবে।

ইন্টারনেটে একাধিক উৎস থেকে এর সম্পর্কে নানা তথ্য ছড়াচ্ছে। স্যামমোবাইল এক প্রতিবেদনে জানায়, গ্যালাক্সি এস৭-এ থাকছে তাদের নিজস্ব এক্সিনোস ৮৮৯০ চিপসেট। অন্য কোনো ভ্যারিয়েন্টের জন্যে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ এসওসি চলবে এতে। এ ধরনের তথ্য চাইনিজ ওয়েবসাইট ওয়েবো-তে দেওয়া হয়েছে।

তাইওয়ানস ইকোনমিক ডেইলি নিউজে বলা হয়, স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসরের গরম হয়ে যাওয়ার বিষয়টি স্যামসাং কোনো হিটিং পাইপের দ্বারা সমাধানের চেষ্টা করবে।

কোরিয়ান টাইমস-এ বলা হয়, নতুন ফ্ল্যাগশিপের ডিজাইনে সামান্য পরিবর্তন আসতে পারে। মেটাল এবং গ্লাসের ডিজাইন থাকতে পারে। এ দুয়ের সমন্বয়ে দারুণ একটি দেহ গ্যালাক্সি এস৭ পাবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া পিক্সেল ও পারফরমেন্সের গুণগত মান অবশ্যই আগেরগুলো চেয়ে বেশি হবে।

এতে থাকবে টাইপ-সি ইউএসবি এবং মাইক্রোএসডি স্লট। অর্থাৎ মাইক্রোএসডি স্লটটি ফেরত আনা হচ্ছে।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ