ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস পালিত

news-image

ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস ৮ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় ব্রাহ্মণবাড়িয়া। একই দিনে মুক্ত হয় জেলার সরাইল উপজেলাও। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করছেন জেলার সর্বস্তরের মুক্তিযোদ্ধারা। 

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সংসদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিতে জেলার সর্বস্তরের মুক্তিযোদ্ধা ও ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ফারুকী পার্ক স্মৃতিসৌধের সামনে গিয়ে শেষ হয়। এরপর স্মৃতিসৌধে শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা জানানো শেষে স্মৃতিসৌধ চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশীদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার