সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারী নির্যাতন প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ কাজ করছে- পুলিশ সুপার

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ায় নারী নির্যাতন প্রতিরোধ এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পুলিশ প্রশাসনের সাথে সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের মতবিনিময় সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের সহযোগিতায় আজ সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাসলিমা খানম নিশাতের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. আশরাফুল আলম। সদর উপজেলার বিভিন্ন এলাকার নির্বাচিত নারী জনপ্রতিনিধিরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন। এর আগে একটি র‌্যালী উপজেলা পরিষদের প্রধান সড়ক প্রদক্ষিন করে। প্রধান অতিথির বক্তৃতায় পুলিশ সুপার মিজানুর রহমান বলেন নারী নির্যাতন প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ কাজ করছে। তিনি এখানে যোগদান করার পরই এব্যাপারে বিশেষ পদক্ষেপ নিয়েছেন। তিনি একাজে নারী জনপ্রতিনিধিসহ সকলের সহযোগিতা কামনা করেন।  

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা