বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্যামসাং ফোনে নতুন অফার, সেডান কার-এলইডি টিভি জেতার সুযোগ

news-image

৬ ডিসেম্বর ২০১৫: আলোচিত স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং বাংলাদেশের গ্রাহক ও বাজার বিস্তৃতি করার জন্য নতুন অফার দিচ্ছে। স্যামসাং স্মার্টফোন গ্যালাক্সি ডিভাইস কিনলেই জিতে নিতে পারেন সেডান কার ও প্রতিদিন স্যামসাং ৩২” এলইডি টিভি। এছাড়াও গ্রাহকদের সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে স্যামসাং।
বিশ্বজুড়ে কোটি মানুষের আস্থা অর্জনকারী স্যামসাং হচ্ছে বিশ্বের শীর্ষ স্মার্টফোন বিক্রেতা। স্যামসাং গ্যালাক্সি ডিভাইসগুলোতে আছে অসাধারণ পারফরমেন্স, দৃষ্টিনন্দন ক্যামেরা এবং চমৎকার ডিসপ্লের  অসাধারণ এক সমন্বয়, যা গ্রাহককে দিবে সম্পূর্ণ নতুনমাত্রার স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা। আর এই অফারগুলোর মধ্য দিয়ে স্যামসাং গ্রাহকদের আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। 
গ্রাহকরা  গ্যালাক্সি এইস নেক্সট ২, জে১ এইস, কোর প্রাইম, জে২, গ্রান্ড প্রাইম, জে৫ এবং জে৭ এর মধ্য থেকে বেছে নিতে পারবেন তাদের পছন্দের স্যামসাং গ্যালাক্সি ডিভাইস। এই হ্যান্ডসেটগুলোতে থাকছে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত মূল্য ছাড়। এছাড়াও গ্রাহকরা ডিসেম্বর মাস জুড়ে প্রতিদিন ৩২” স্যামসাং এলইডি টিভি জিতে নেওয়ার সুযোগ পাচ্ছেন। এই ক্যাম্পেইন শেষে গ্রাহকদের জন্য মেগা প্রাইজ হিসেবে থাকছে একটি সেডান কার।
স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল হাসান মেহদী দৈনিক….(পত্রিকার নাম)………-কে বলেন, “ এটি খুবই অসাধারণ একটি ব্যাপার যে বাংলাদেশ বর্তমানে বার্ষিক প্রবৃদ্ধির দিক থেকে শীর্ষ ১০ স্মার্টফোন বাজারের তালিকায় তৃতীয় । আমরা গ্রাহকদের  সাথে এই অর্জনটি উদযাপন করতে চাই।” তিনি আরো বলেন,“ এই হ্যান্ডসেটগুলো হচ্ছে আমাদের সবচেয়ে জনপ্রিয়  স্যামসাং গ্যালাক্সি ডিভাইস। বাংলাদেশে স্মার্টফোনের এই প্রবৃদ্ধি উদযাপনে আমরা আমাদের গ্রাহকদের বাড়তি আনন্দ দিতে এই সীমিত সময়ের অফারগুলো নিয়ে এসেছি।”
অফার সম্পর্কে বিস্তারিত জানতে গ্রাহকরা কল করতে পারেন ০৯৬১২-৩০০-৩০০ এবং ০৮০০০-৩০০-৩০০ নম্বরে (টোল ফ্রি) অথবা ঘুরে আসতে পারেন জেলা-উপজেলার নিকটস্থ স্যামসাং স্মার্টফোন ক্যাফে থেকে।

প্রয়োজনে যোগাযোগ :
তাহাসিনা রাফা, মার্কেটিং কমিউনিকেশনস ম্যানেজার, স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেড,পার্থ সরকার, মোবাইলঃ +৮৮০১৬১২২২৬২০২      

 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে