সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় শেষ হল তিনদিন ব্যাপী টঙ্গী বিশ্ব ইজতেমার একাংশ

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর তীরবর্তী সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের শালগাঁও কালিসীমা গ্রামের চৌদ্দ মৌজা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত তিনদিন ব্যাপী টঙ্গী বিশ্ব ইজতেমার একাংশ শেষ হয়েছে। আজ শনিবার দুপুর সোয়া ১২টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ ইজতেমা শেষ হয়। এতে কয়েক লাখ মুসল্লি অংশগ্রহণ করেন। মুসলিম উম্মাহ তথা সারা বিশ্ববাসীর মঙ্গল ও শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন কাকরাইল জামে মজসিদের ইমাম হযরত মাওলানা জুবায়ের আহমেদ।
এদিকে ইজতেমাকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ইজতেমা মাঠ ও এর আশপাশ এলাকায় জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছিল নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।
ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ইজতেমার নিরাপত্তায় পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। পুরো ইজতেমা মাঠ ও এর আশপাশ এলাকায় ১০০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ইজতেমা সম্পন্ন হয়েছে।


 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা