,

সাশ্রয়ী মূল্যে নতুন ফোন

news-image

 ভারতের বাজারে সাশ্রয়ী মূল্যের নতুন একটি ফোন এনেছে মাইক্রোম্যাক্স। এটি ক্যানভাস সিরিজের। ফোনটির মডেল ক্যানভাস পেস ফোরজি কিউ৪১৬। ফোরজি নেটওয়ার্ক সমর্থনকারী এই ফোনটি অনলাইন স্টোরে পাওয়া যাচ্ছে। 

কম দামের এই ফোনটিতে আছে ৫ ইঞ্চির এফডব্লিউভিজিএ ডিসপ্লে। ডিসপ্লে রেজুলেশন ৪৮০x৮৫৪ পিক্সেল। 

ফোনটিতে আছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ১.১ গিগাহার্টজের কোয়াডকোর প্রসেসর, ১ জিবি র‌্যাম। ফোনটি অ্যানড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত। 

ফোনটিতে বিল্টইন মেমোরি আছে ৮ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

মাইক্রোম্যাক্সের নতুন ফোনটির রিয়ার ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। সেলফি ক্যামেরা ২ মেগাপিক্সেলের। এটির ব্যাটারি ২৫০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের। 

ক্যানভাস সিরিজের এই ফোনটি টুজি, থ্রিজি, ফোরজি, ওয়াইফাই, ব্লুটুথ এবং মাইক্রোইউএসবি নেটওয়ার্ক কানেকটিভিটি রয়েছে। 

ভারতের বাজারে ফোনটির মূল্য ৬ হাজার ৮২১ টাকা। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশী টাকায় এটির মূল্য দাঁড়ায় ৭ হাজার ৯৭৭ টাকা। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে