জেনে নিন ডায়াবেটিসের আগাম লক্ষণ

news-image

ডায়াবেটিসকে অনেক সময় বলা হয় ‘নীরব ঘাতক’। তাই এ রোগের লক্ষণ বুঝে ওঠা খুবই জরুরি। ডায়াবেটিস রোগীদের রক্তে উচ্চমাত্রার গ্লুকোজ বিষের মতো কাজ করে। এতে সঙ্গী হয় উচ্চরক্তচাপ ও অস্বাবাকিক লিপিড। এই তিনে মিলে এক মারাত্মক ক্ষতিকর দল গঠন করে।


 
শক্তির জন্যে আপনার দেহে অতি জরুরি গ্লুকোজ। দেহের সুষ্ঠু কাজের জন্যে গ্লুকোজের প্রয়োজন রয়েছে। প্রতিদিনের খাবার থেকেই গ্লুকোজ মেলে। রক্ত প্রবাহের সঙ্গে মিশে গ্লুকোজ গোটা দেহে ভ্রমণ করে।

এই গ্লুকোজকে সঠিকভাবে ব্যবহার করতে দেহের প্রয়োজন ইনসুলিন। কোষে গ্লুকোজ প্রবেশের জন্যে ইনসুলিন চাবির মতো কাজ করে। টাইপ ১ ডায়াবেটিস যাদের রয়েছে, তাদের দেহে গ্লুকোজ ব্যবহারের জন্যে ইনসুলিন উৎপন্ন হয় না।

তাই তাদের নিয়মিত ইনসুলিন গ্রহণ করতে হয়। আবার টাইপ ২ ডায়াবেটিস রোগীদের দেহ যথেষ্ট ইনসুলিন উৎপন্ন হলেও তা কাজে লাগে না। উভয় ধরনের ডায়াবেটিসের কিছু লক্ষণ রয়েছে। যাদের বংশে ডায়াবেটিস আছে, তারা নিজেদের মধ্যে এসব লক্ষণ রয়েছে কিনা তা দেখতে পারেন।

লক্ষণসমূহ :

অনেকের দেহে কোনো লক্ষণ ছাড়াই ডায়াবেটিস দেখা দিতে পারে। এক তৃতীয়াংশ মানুষ বুঝতে পারেন না যে তার ডায়াবেটিস রয়েছে। এদের অধিকাংশ টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত। এদের স্পষ্ট লক্ষণগুলো দেখে নিন।

১. বেশি তৃষ্ণা পায় এবং মুখের ভেতর ও গলা শুকিয়ে যায়।

২. ঘন ঘন প্রস্রাব হয় এবং প্রচুর পরিমাণে হয়।

৩. ক্ষুধা পায় বেশি বেশি।

৪. অনাকাঙ্ক্ষিত ওজন হারায় দেহ।

৫. কারণ ছাড়াই অবসাদ ভর করে।

৬. কেটে গেলে ক্ষত সহজে শুকাতে চায় না।

৭. চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে।

এগুলো সাধারণ লক্ষণ। সবাই হয়তো জানেন। কিন্তু এগুলোই ডায়াবেটিসের সবচেয়ে স্পষ্ট লক্ষণ। এসব বিষয় নিজের মধ্যে দেখলেই চিকিৎসকের পরামর্শ নিন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার