ঘরেই তৈরি করে নিন অত্যন্ত কার্যকরী পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত “কফ সিরাপ”

news-image

শীতকাল চলে এসেছে। এইসময় যে রোগগুলো বেশি দেখা দেয়, তার মধ্যে কাশি অন্যতম। কাশি খুব বিরক্তিকর এবং কষ্টদায়ক অসুখ। কাশি একবার হলে সহজে এটি ভাল হয় না। কাশির সিরাপ সব সময় কাশি ভাল করে থাকে না।

আবার  অনেক সময় কাশির সিরাপ খেলে ঘুম চলে আসে। এই কারণে অনেকেই কাশির সিরাপ খেতে চান না। ঘরে থাকা কিছু উপাদান দিয়ে তৈরি করে নিতে পারেন কার্যকরী কাশির সিরাপ। ঘরোয়া উপাদান দিয়ে তৈরি হওয়া এটির কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

১। মধু, পেঁয়াজ এবং রসুনের সিরাপ

যা যা লাগবে:

১/২ কাপ মধু
১/২ কাপ পানি
১টি পেঁয়াজ কুচি
১ কোয়া রসুন কুচি
যেভাবে তৈরি করবেন:

মধু, পানি, পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কয়েকটি অরিগ্যনো (ইচ্ছা) মিশিয়ে নিন। এটি এভাবে সারারাত রাখুন। তারপর ছেঁকে রসটুকু আলাদা করে নিন। দীর্ঘদিন ব্যবহারের জন্য ফ্রিজে রেখে দিন। আপনি যদি সারারাত রাখতে না চান, তবে পেঁয়াজ, রসুন ৫-১০ মিনিট নরম না হওয়া পর্যন্ত ভেজে নিতে পারেন। তবে এতে কার্যকারিতা কমে যায়।

যেভাবে কাজ করে:

মধু, পেয়াজ,রসূন সব প্রাকৃতিক অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান। Dr. Solomonian এর মতে মধু কফ কমিয়ে গলায় আরাম প্রদান করে থাক। আপনি যদি পেঁয়াজ, রসুনের সম্পূর্ণ অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান পেতে চান তবে তা চুলায় জ্বাল দেওয়া থেকে বিরত থাকুন।

২। অলিভ অয়েল, মধু এবং লেবুর রস

যা যা লাগবে:

৩/৪ কাপ কাঁচা বা অপরিশোধিত মধু
১/৪ কাপ বিশুদ্ধ অলিভ অয়েল
৩টি লেবুর রস
যেভাবে তৈরি করবেন:

অলিভ অয়েল, মধু, এবং লেবুর রস মাঝারি আঁচে সিদ্ধ করে নিন। কিছুক্ষণ পর নামিয়ে ঠাণ্ডা করে নিন। এটি ফ্রিজে ৩ মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন।

যেভাবে কাজ করে

অলিভ অয়েল গলার প্রদাহ দূর করে থাকে। মধু কফ দূর করে কাশি কমাতে সাহায্য করে। ১১০ জন শিশুর মধ্যে পরীক্ষা চালিয়ে দেখা যায়, যার ডেক্সথ্রোমেথোফেন খেয়েছে তাদের থেকে যেসব শিশু এক চামচ কাঁচা মধু খেয়েছে তারা কাশি থেকে দ্রুত সুস্থতা লাভ করেছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার