‘পরীক্ষায় শিক্ষক অনিয়ম করলে বাতিল হবে শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন’

news-image

পাবলিক পরীক্ষায় কোনো শিক্ষক অনিয়ম করলে ওই শিক্ষকের নিয়োগ ও শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি অনুমোদন বাতিল করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেসে) অনুষ্ঠিত ২০১৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নকলমুক্ত এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষে জাতীয় মনিটরিং কমিটির এক সভায় তিনি এ কথা বলেন।
 
শিক্ষামন্ত্রী বলেন, কোনো শিক্ষক কোনো কেন্দ্রে পরীক্ষায় অনিয়ম করলে, নির্ধারিত সময়ের আগেই প্রশ্নপত্রের প্যাকেট খুলে প্রশ্নপত্র সরবরাহ করলে ওই শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান এবং পরীক্ষা কেন্দ্রের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। কেন্দ্র এবং ওই শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদনও বাতিল করা হবে। তিনি বলেন, প্রশ্নপত্র নিরাপদ রাখাই বড় চ্যালেঞ্জ। যারা প্রশ্নপত্র ফাঁস করে তারা রেহাই পাবে না। কোচিং সেন্টারকে নজরদারিতে রাখা হবে। ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র দিয়ে জালিয়াতরা যাতে শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে না পারে সেজন্য বিটিআরসিকে কড়া নির্দেশ দেন মন্ত্রী। 
সভায় শিক্ষা মন্ত্রণালয়, বিজি প্রেস,আইন-শৃংখলা বাহিনী, জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার