,

‘বিশ্বের সবচেয়ে আবেদনময়ী রোবট’

news-image

অ্যান্ড্রয়েড রোবটটির নাম জেমিনয়েড এফ। সে কথা বলতে পারে। হাসতে পারে। চোখ ঘুরিয়ে তাকাতে পারে। এমনকি চোখে চোখ পড়লে জবাবও দেয়। মানুষের দেহভঙ্গিও বুঝতে পারে সে। ভ্রূ-কুঞ্চনও করতে পারে। রাবার জাতীয় পদার্থ দিয়ে রোবটটির চামড়া তৈরি করা হয়েছে। দেখতে একেবারে মানুষের ত্বকের মতো। এছাড়া, জীবন্ত মানুষের অনেক অঙ্গভঙ্গি রোবটটিকে শেখানো হয়েছে। আগে থেকে না জানা থাকলে যে কেউই সহজে মানুষ ভেবে ভুল করতে পারেন। এতোটা জীবন্ত অবয়বের কারণে টেক ওয়ার্ল্ডে ইতিমধ্যে ঝড় তুলেছে জেমিনয়েড এফ। তাকে ডাকা হচ্ছে ‘বিশ্বের সবচেয়ে আবেদনময়ী রোবট’ বলে। তবে রোবটটি হাঁটতে পারে না। তাকে চেয়ারে বসিয়ে রাখা হয়। এদিক ওদিক চলাফেরা করানো হয় হুইল চেয়ার দিয়ে। চলতি সপ্তাহে বেইজিংয়ে হয়ে যাওয়া ওয়ার্ল্ড রোবট এক্সিবিশনে প্রধান আকর্ষণ ছিল রোবটটি।

ওসাকা ইউনিভার্সিটির হিরোশি ইশিগুরো পরীক্ষাগারের বিজ্ঞানীরা এ রোবটটি তৈরি করেছেন। আর এতে ব্যয় হয়েছে ৭২ হাজার পাউন্ড। ভবিষ্যতে আরও উন্নত মডেল তৈরির পরিকল্পনা রয়েছে তাদের। সহকারী অধ্যাপক কোহেই ওগাওয়া বলেন, ভবিষ্যতে এই রোবটটি ব্যবহার করে আমরা নিখুঁত এআই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবস্থা তৈরি করবো। উল্লেখ্য, কোন চলচ্চিত্রের মূল চরিত্রে অভিনয় করা প্রথম রোবট এই জেমিনয়েড এফ। এ বছর জাপানি ছবি স্যায়োনারাতে অন্যতম তারকা ছিল সে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ