চামড়া ছিলে যাওয়ার ঘরোয়া ৫ প্রতিকার

news-image

অনেক সময় ধারালো কিছু বা অমসৃণ কাপড়ের সাথে ঘষা লেগে লেগে চামড়া ছিলে যায়। চামড়া ছেলা জায়গাটি লাল হয়ে যায়, জ্বালাপোড়া করে। এটি দেহের যে কোন অংশে হতে পারে। এছাড়া টাইট কাপড় পরিধান করলেও শরীরের ভাঁজে ভাঁজে ছিলে যায়। চামড়া ছিলে যাওয়া যন্ত্রণাটি বেশ কষ্টদায়ক। ঘরোয়া কিছু উপায় এই যন্ত্রণা থেকে মুক্তি দেবে।
১। ঠান্ডার সেঁক দেওয়া
একটি পাতলা তোয়ালেতে কয়েক টুকরা বরফ নিন। এটি চামড়া ছিলে যাওয়ার স্থানে ৫ মিনিট চেপে ধরে রাখুন। ৫ মিনিট পর উঠিয়ে নিন আবার বরফের সেঁক দিন। এভাবে কিছুক্ষণ করুন। এটি ত্বকের জ্বালাপোড়া কমিয়ে দিবে। কিছুদিন ব্যবহারে ত্বক  আবার স্বাভাবিক হয়ে যাবে।  
২। অ্যালোভেরা
অ্যালোভেরা পাতা থেকে জেল বের করে নিন। এবার এটি ছিলে যাওয়ার স্থানে লাগান। দিনে ২-৩ বার করুন। এছাড়া ১/৪ কাপ অ্যালোভেরা জেল, ১ কাপ গ্রিণ টি, এবং  ১০ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে নিন। আক্রান্ত স্থানে স্প্রে করুন। এটি দিনে দুই বার করুন। এটি ত্বক ঠাণ্ডাভাব দিয়ে এর প্রদাহ দূর করে দিবে। ত্বকে কোন ইনফেকশন থাকলে তাও দূর করে দিবে।
৩। ওটমিল এবং অলিভ অয়েল
ওটমিল এবং অলিভ অয়েল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার এটি আক্রান্ত স্থানে লাগান। ২০-৩০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের ক্ষত দ্রুত ঠিক করে দেয়।  
৪। হলুদ
৩ চা চামচ হলুদ গুঁড়ো পানি দিয়ে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই পেস্টটি চামড়া ছিলে যাওয়া স্থানে লাগান। একটি ঠান্ডা সুতির কাপড় দিয়ে স্থানটি ঢেকে রাখুন। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। দিনে ২-৩ বার করুন। হলুদের অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্লেমানটরী উপাদান ত্বকের ইনফেকশন দূর করে দেয়।  
৫। বেকিং সোডা
এক চামচ বেকিং সোডার সাথে তিন চামচ পানি মিশিয়ে নিন। এর সাথে ল্যাভেন্ডার অয়েল যোগ করুন। আক্রান্ত স্থানে এটি লাগিয়ে রাখুন। ৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। বেকিং সোডা জ্বালাপোড়া, চুলকানি এবং ব্যথা রোধ করে। সপ্তাহে একবার করুন। তবে বেকিং সোডা খুব বেশিক্ষণ ত্বকে রাখবেন না।
এছাড়া প্রেট্রোলিয়াম জেলী, বেবি অয়েল, বাদাম তেল, ভিটামিন ই ক্রিম আক্রান্ত স্থানে লাগাতে পারেন। এইগুলোও আপনাকে আরাম দেবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার